advertisement

টানা ৫১ দিন চলার পর ভূস্বর্গে প্রত্যাহার কার্ফু

Last Updated:

৭০টি প্রাণের মূল্য চুকিয়ে টানা ৫১ দিন পরে তুলে নেওয়া হল কার্ফু ৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বৈঠকের পর সোমবার কাশ্মীরের ১০ জেলা থেকে তুলে নেওয়া হল ১৪৪ ধারা ৷

#শ্রীনগর: ৭০টি প্রাণের মূল্য চুকিয়ে টানা ৫১ দিন পরে তুলে নেওয়া হল কার্ফু ৷ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির বৈঠকের পর সোমবার কাশ্মীরের ১০ জেলা থেকে তুলে নেওয়া হল ১৪৪ ধারা ৷
টানা প্রায় দেড় মাসেরও বেশি সময় পর স্বাভাবিক জীবন ফিরছে উপত্যকায় ৷ যদিও উত্তেজনা থাকায় পুলওয়ামা, এম আর গঞ্জ পুলিশ স্টেশন এবং নৌহট্টে এখনও জারি রয়েছে কার্ফু ৷ ৮৯-এর পর থেকে এই প্রথম এতদিন ধরে টানা কার্ফু জারি ছিল ভূস্বর্গে ৷
অশান্তির আগুন নিভিয়ে ছন্দে ফেরার চেষ্টায় ভূস্বর্গ ৷ সন্ত্রাসবাদের ‘পোস্টার বয়’ বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই অশান্ত কাশ্মীর উপত্যকা ৷ গত ৮ জুলাই জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কোকেরনাগ এলাকায় সংঘর্ষে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয় ২২ বছরের হিজবুল কমান্ডার বুরহান ওয়ানির ৷
advertisement
advertisement
মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় নাম ছিল বুরহানের ৷ তাঁর মৃত্যুর পর থেকেই প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে ভূস্বর্গ ৷ বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিতে তরুণ জঙ্গির মৃত্যুতে একাধিক মানুষ সামিল হন বিক্ষোভ-প্রতিবাদে ৷ সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ৭০ জন মানুষ ৷ ১১ হাজারেরও বেশি মানুষ আহত হন ৷ বুরহানের মৃত্যুর পর উত্তেজনার জন্য ভূস্বর্গ জুড়ে জারি করা হয় ১৪৪ ধারা ৷ প্রতিবাদে বনধ ডাকেন বিচ্চিন্নতাবাদী হুরিয়ত নেতারা ৷
advertisement
কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মেহবুবা মুফতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে এসে দেখা করেন ৷ এরপরই কেন্দ্রীয় সরকার উপত্যকা থেকে কার্ফু তুলে নেওয়ার সিদ্ধান্ত জানানো হয় ৷ যদিও কাশ্মীরের পরিস্থিতির দিকে নজর রাখবে কেন্দ্র ৷ ৩ সেপ্টেম্বর নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল উপত্যকায় গিয়ে পরিস্থিতি সরেজমিন খতিয়ে দেখবে ৷ বিচ্ছিন্নবাদীদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসারও ইঙ্গিত দিয়ে রাখল কেন্দ্র ৷
advertisement
রবিবারই নিজের মন কী বাত অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেছিলেন, কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনার জন্য ‘একতা’ এবং ‘মমতা’-ই প্রাথমিক অস্ত্র ৷ সেই পথে হেঁটেই শান্তি ও সংযমের সঙ্গে ভূস্বর্গকে ঠান্ডা করতে চাইছে কেন্দ্র ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টানা ৫১ দিন চলার পর ভূস্বর্গে প্রত্যাহার কার্ফু
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement