Crude oil amid US Iran conflict: ভারতকে প্রতি সপ্তাহে ৯৫ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহে প্রস্তুত রাশিয়া! কী করবে নয়াদিল্লি?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Crude oil amid US Iran conflict: ভারতের জ্বালানি সমস্যার সমাধান করতে ভারতের পাশে দাঁড়াচ্ছে রাশিয়া। ভারতের প্রয়োজনে অন্য পথে ভারতকে তেল সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, প্রায় ৯৫ লক্ষ ব্যারেল রাশিয়ার অপরিশোধিত তৈল বোঝাই জাহাজ রয়েছে ভারতের কাছেই।
ভারতের জ্বালানি সমস্যার সমাধান করতে ভারতের পাশে দাঁড়াচ্ছে রাশিয়া। ভারতের প্রয়োজনে অন্য পথে ভারতকে তেল সরবরাহ করতে প্রস্তুত রাশিয়া। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, প্রায় ৯৫ লক্ষ ব্যারেল রাশিয়ার অপরিশোধিত তৈল বোঝাই জাহাজ রয়েছে ভারতের কাছেই। কয়েক সপ্তাহের মধ্যে সেগুলি পৌঁছাতে পারে ভারতের বন্দরে।
রাশিয়ার নেতৃত্ব মঙ্গলবার সংবাদ সংস্থাকে বলেছে, ভারতের জ্বালানির সমস্যা হলে তারা ভারতকে সব রকম জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত। শনিবার ইরান ইজরালের সংঘাত শুরু হওয়ার পরে ক্রমশ তা ছড়িয়ে পড়ছে আরবের দেশগুলিতে।
advertisement
ভারত সরকার জানিয়েছে, দেশ এখন যথেষ্ট অপরিশোধিত তেল রয়েছে, যাতে petrol, diesel আর অন্য জ্বালানির দেশে চাহিদা ৬ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত পূরণ করতে পারে। কেন্দ্র আরও জানিয়েছে সরকার অপরিশোধিত তেল এবং গ্যাসের জোগানের জন্য বিকল্প খুঁজছে।
advertisement
আরও পড়ুন: মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন,পাশেই ট্রেন লাইন হওয়ায় চরম আতঙ্কে স্থানীয়রা
ভারতে অপরিশোধিত তেল আমদানির প্রায় ৪০% আসে হরমুজ দিয়ে। কিন্তু ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। শুধু চিন এবং রাশিয়া ছাড়া হরমুজ প্রণালী ব্যবহার করতে পারছে না কোনও দেশ। ট্রাম্পের দাবি ছিল ভারত আমেরিকার কাছে বাণিজ্য চুক্তি করেছে এবং ভারত রাশিয়া থেকে তেল না কেনার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ভারত চেষ্টা করছে কোনও ভাবে যাতে ঘুর পথে রাশিয়ার তেল আমদানি করা যায়। রাশিয়া ভারতকে তেল সরবরাহ করতে প্রস্তুত কিন্তু পথের বাঁধা আমেরিকা, কী ভাবে ট্রাম্পকে সামলে ভারত দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখবে সেটাই দেখার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 04, 2026 7:53 PM IST









