advertisement

Vice President Election Update: কোথায় গেল ১৫ জন সাংসদের ভোট? মিলল না বিরোধীদের হিসেব, উত্তর খুঁজছেন ইন্ডিয়া জোটের নেতারা

Last Updated:

মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ৭৫২টি বৈধ ভোট পড়ে৷ ফলে ম্যাজিক ফিগার দাঁড়ায় ৩৭৭৷

১৫২ ভোটে পরাজিত হলেন ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন৷ (ডান দিকে)
১৫২ ভোটে পরাজিত হলেন ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন৷ (ডান দিকে)
মোট বৈধ ভোট পড়েছিল ৭৫২টি৷ তার মধ্যে ৪৫২টি ভোট পেয়ে দেশের পঞ্চদশ উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন৷ কিন্তু উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল বেরোতেই ফের বিরোধী শিবিরে ফের উঁকি মারছে দলীয় সাংসদদের বিশ্বাসঘাতকতার প্রশ্ন৷ কারণ বিরোধী শিবিরের মোট যতজন সাংসদের সমর্থন ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডির পাওয়ার কথা, তার থেকে ১৫টি ভোট কম পেয়েছেন তিনি৷
আবার হিসেবের বাইরে ১৪টি ভোট অতিরিক্ত পেয়েছেন এনডিএ প্রার্থী সুদর্শন৷ বিরোধী শিবির থেকেই ১৪ জন সাংসদের সমর্থন এনডিএ প্রার্থীর ঝুলিতে এল কি না, তা নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা৷ ফলে ইন্ডিয়া জোটের শরিক দলগুলির সাংসদরাই ক্রস ভোটিং করেছেন, এমন সম্ভাবনাই জোরাল হচ্ছে৷
মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ৭৫২টি বৈধ ভোট পড়ে৷ ফলে ম্যাজিক ফিগার দাঁড়ায় ৩৭৭৷ লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে এনডিএ-এর হাতে ৪২৭ জন সাংসদের সমর্থন ছিলই৷ এর বাইরে জগনের দল ওয়াইএসআর কংগ্রেসের ১১ জন সাংসদের সমর্থনও পেয়েছেন এনডিএ প্রার্থী৷ এই হিসেবের বাইরেও ১৪ জন সাংসদের সমর্থন পেয়েছেন সিপি রাধাকৃষ্ণন৷
advertisement
advertisement
অন্যদিকে হার নিশ্চিত জেনেও বিরোধী ঐক্যকে তুলে ধরতেই উপরাষ্ট্রপতি নির্বাচনে লড়াইয়ে নেমেছিল ইন্ডিয়া জোট৷ ভোট দেওয়ার জন্য বিরোধী শিবিরের ৩১৫ জন সাংসদই উপস্থিত হয়েছিলেন৷ তার পরেও ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন পেয়েছেন ৩০০টি ভোট৷ সুদর্শনের ১৫টি ভোট কম পাওয়া এবং রাধাকৃষ্ণনের ১৪টি ভোট অতিরিক্ত পাওয়ার মধ্যেই লুকিয়ে রয়েছে ক্রস ভোটিংয়ের রহস্য৷ যা ইন্ডিয়া জোটের নেতাদেরই অস্বস্তিতে ফেলল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Vice President Election Update: কোথায় গেল ১৫ জন সাংসদের ভোট? মিলল না বিরোধীদের হিসেব, উত্তর খুঁজছেন ইন্ডিয়া জোটের নেতারা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement