advertisement

চিপসের লোভ দেখিয়ে তিন বছরের শিশু কন্যার সঙ্গে নারকীয় কাণ্ড! রাজস্থানের ঘটনা শুনলে চোখে জল আসবে আপনার!

Last Updated:

তিন বছরের এক দলিত শিশু কন্যাকে চিপসের লোভ দেখিয়ে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
যোধপুর: তিন বছরের এক দলিত শিশু কন্যাকে চিপসের লোভ দেখিয়ে ডেকে এনে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। রাজস্থানের যোধপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ধৃতের নাম সাজিদ খান। ধৃত ওই ব্যক্তি চিপসের লোভ দেখিয়ে পাশের এক খেতে নিয়ে যায় সেখানেই ওই শিশুর উপরে যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ।
অভিযোগ, খেতের মধ্যে ওই শিশুর কান্না শুনে ছুটে আসে তাঁর বাড়ির লোক। এরপরেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন।
এরপরেই সাজিদ খান নামে ওই ব্যক্তি এলাকা থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু, তাঁকে ভরতপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক। পুলিশি তদন্ত চলছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চিপসের লোভ দেখিয়ে তিন বছরের শিশু কন্যার সঙ্গে নারকীয় কাণ্ড! রাজস্থানের ঘটনা শুনলে চোখে জল আসবে আপনার!
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement