advertisement

সাম্প্রদায়িক, জনবিরোধী বিজেপিকে পরাস্ত করুন, আপকে সমর্থন জানিয়ে ভোটারদের আর্জি দিল্লি সিপিআইএমের

Last Updated:
#নয়াদিল্লি: ভোটারদের কাছে নয়াদিল্লির ৭ আসনে বিপুল ভোটে বিজেপিকে হারানোর আর্জি জানালো সিপিআইএম । দিল্লির সবকটি আসনেই আপ প্রার্থীদের সমর্থন করছে সিপিআইএম ও ভোটারদের কাছে তাঁদের জয় নিশ্চিত করার আর্জি জানিয়েছে সিপিআইএম ।
গত ৫ বছরে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি-শাসিত এনডিএ সরকার দেশ ও নাগরিকদের জন্য বিপজ্জনক হিসেবে প্রমাণিত হয়েছে । দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হিংসার ঘটনা বেড়েছে । মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনাও বেড়েছে । মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারও খর্ব করেছে বিজেপি সরকার । বিজেপি সরকারের নীতির ফলে বেকারত্বের হার বেড়েছে ও অর্থনীতির অবনতি হয়েছে । অন্যদিকে আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত বিজয় মালিয়া ও নীরব মোদির মত একাধিক অপরাধীকে সাহায্য করেছেন বিজেপি নেতারা । পাশাপাশি রাফাল সহ একাধিক দুর্নীতিতে নিয়েও সঠিক কোনও পদক্ষেপ নেয়নি বিজেপি সরকার-এই সবকটি বিষয় উল্লেখ করেই আপের সমর্থনে ভোটারদের বিশেষ আর্জি জানিয়েছে সিপিআইএম দিল্লি কমিটি।
advertisement
পাশাপাশি দলের তরফে জানানো হয়েছে বিজেপিকে দৃঢ়ভাবে চ্যালেঞ্জ করতে ব্যর্থ কংগ্রেস । এছাড়া, বিজেপির পরিবর্তে আপকে টার্গেট করেছে কংগ্রেস । বামের বিরোধিতা করার জন্য ওয়ানাড কেন্দ্র থেকে রাহুলকে প্রার্থী করেছে কংগ্রেস ও এই সবকটি ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম কোনওভাবেই কংগ্রেসকে সমর্থন করবে না
advertisement
লোকসভা নির্বাচনে দিল্লির ৭ আসনের লড়াইয়ে আপকে পূর্ণ সমর্থন জানিয়েছে সিপিআইএম ও দলের তরফ থেকে জানানো হয়েছে একমাত্র আম আদমি পার্টিই পারবে বিজেপিকে পরাস্ত করতে ।
advertisement
প্রতিবেদক: উন্নিকৃষ্ণন 
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সাম্প্রদায়িক, জনবিরোধী বিজেপিকে পরাস্ত করুন, আপকে সমর্থন জানিয়ে ভোটারদের আর্জি দিল্লি সিপিআইএমের
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement