advertisement

Vice President Election Results: ৪৫২টি ভোট পেয়ে দেশের নতুন উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন! বিরোধী শিবিরের সমর্থনও পেলেন এনডিএ প্রার্থী?

Last Updated:

বিরোধী শিবিরের ৩১৫ জন সাংসদই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছিলেন৷ ফলে বিরোধী শিবিরের ১৫ জন সাংসদের ভোট কোন দিকে গেল, তা নিয়ে ধোঁয়াশা থাকছে৷

নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন৷
নতুন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন৷
প্রত্যাশিত ভাবেই দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণন৷ ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শনকে ১৫২ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন তিনি৷ রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২টি ভোট৷ সেখানে সুদর্শনের ঝুলিতে এসেছে ৩০০টি ভোট৷ বিরোধী শিবিরের ৩১৫ জন সাংসদই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছিলেন৷ ফলে বিরোধী শিবিরের ১৫ জন সাংসদের ভোট কোন দিকে গেল, তা নিয়ে ধোঁয়াশা থাকছে৷
লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট ৭৬৭ জন সাংসদ উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছিলেন৷ তার মধ্যে ১৫টি ভোট বাতিল হয়৷
সম্ভবত আগামী ১২ সেপ্টেম্বর দেশের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করবেন সিপি রাধাকৃষ্ণন৷ জগধীন ধনখড়ের আচমকা ইস্তফার জেরেই উপরাষ্ট্রপতি পদ শূন্য হয়ে পড়েছিল৷
advertisement
এনডিএ-এর হাতে নিজেদের শরিক দলগুলির ৪২৭ জন সাংসদের সমর্থন ছিলই৷ এর বাইরে জগনের দল ওয়াইএসআর কংগ্রেসের ১১ জন সাংসদের সমর্থনও পেয়েছেন এনডিএ প্রার্থী৷ এই হিসেবের বাইরেও ১৪ জন সাংসদের সমর্থন পেয়েছেন সিপি রাধাকৃষ্ণন৷ ফলে বিরোধী শিবিরের সাংসদদের ভোটও তাঁর পক্ষে এসেছে কি না, তা নিয়েই রাজধানীতে জোর চর্চা শুরু হয়েছে৷
advertisement
কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এ দিনই এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিরোধী শিবিরের ঐক্যের দাবি করেছিলেন, বিরোধী শিবিরের ৩১৫ জন সাংসদই ভোটদানের জন্য উপস্থিত হয়েছেন৷ তার পরেও ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন পেয়েছেন ৩০০টি ভোট৷ বিরোধী দলগুলির বাকি ১৫ জন সাংসদের ভোটের কী হল, ভোটের ফলপ্রকাশের পর এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন ইন্ডিয়া জোটের শরিক দলগুলির নেতারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Vice President Election Results: ৪৫২টি ভোট পেয়ে দেশের নতুন উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন! বিরোধী শিবিরের সমর্থনও পেলেন এনডিএ প্রার্থী?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement