advertisement

Noida Couple Death: ভ্যালেন্টাইন্স ডে-তেই ১৫ বছরের সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি! নয়ডায় গাড়ির ভিতরে মিলল যুগলের দেহ

Last Updated:

মৃত ওই যুবতীর নাম রেখা (২৬)৷ তিনি নয়ডার সেক্টর ৫৮-র বাসিন্দা৷ মৃত যুবকের নাম সুমিত (৩২)৷ তিনি দিল্লির ত্রিলোকপুরীর বাসিন্দা৷

১৫ বছর ধরে সম্পর্কে ছিলেন রেখা এবং সুমিত৷
১৫ বছর ধরে সম্পর্কে ছিলেন রেখা এবং সুমিত৷
ভ্যালেন্টাইন্স ডে-তেই প্রেমের নৃশংস পরিণতি৷ গাড়ি ভিতরে নিজের বান্ধবীকে গুলি করে হত্যার পর নিজেও আত্মঘাতী হলেন যুবক৷ শনিবার এমনই ঘটনা ঘটেছে নয়ডায়৷
রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ভিতর থেকে ওই যুগলের দেহ উদ্ধার করে পুলিশ৷ দু জনের দেহেই গুলির আঘাত ছিল৷ গাড়ির ভিতর থেকে একটি রিভলবার এবং গুলির খোলও উদ্ধার করেছে পুলিশ৷ প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, প্রেমিকাকে খুন করে আত্মঘাতী হয়েছেন যুবক৷ যদিও মৃত যুবকের পরিবারের অভিযোগ, ওই যুগলকে খুনও করা হয়ে থাকতে পারে৷
advertisement
শনিবার নয়ডার সেক্টর ১০৭ এলাকায় এই ঘটনা ঘটে৷ সকালবেলা গুলির শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারাই পুলিশে খবর দেন৷ ঘটনাস্থলে পৌঁছে একটি গাড়ির ভিতর থেকে ওই যুগলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ৷
advertisement
পুলিশ জানিয়েছে, ওই যুবক এবং যুবতী শুক্রবার বাড়ি থেকে বেরনোর পর থেকে নিখোঁজ ছিলেন৷ গত ১৫ বছর ধরে রেখা এবং সুমিতের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল৷ কিন্তু পরিবারের চাপে রেখা অন্য একজন পুরুষকে বিয়ে করতে রাজি হয়েছিলেন৷ সেই আক্রোশেই তাঁর প্রেমিক সুমিত এই ঘটনা ঘটিয়েছেন বলে অনুমান তদন্তকারীদের৷
advertisement
এই কাণ্ড ঘটানোর আগে নিজের পরিবারকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠান সুমিত৷ সেখানে তিনি লেখেন, ‘আমি নিজের জীবন শেষ করতে চলেছি৷ এর জন্য একমাত্র রেখাই দায়ী৷ ১৫ বছর ধরে সম্পর্কে থাকার সময় ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এসেছে৷ এখন ও অন্য কাউকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে৷ যেহেতু ও আমাকে ঠকিয়েছে, আমি নিজেকে শেষ করে দেবো৷’
advertisement
যে জায়গায় ওই গাড়িটি উদ্ধার হয়, তার আশেপাশে কোনও সিসিটিভি ক্যামেরা নেই৷ ফলে কাছাকাছি অন্যান্য রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তকারীরা বোঝার চেষ্টা করছেন ঠিক কখন ওই যুগল ঘটনাস্থলে পৌঁছন৷ জানা গিয়েছে, সুমিতের একটি জলের প্ল্যান্টের ব্যবসা ছিল৷ অন্য দিকে রেখা একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Noida Couple Death: ভ্যালেন্টাইন্স ডে-তেই ১৫ বছরের সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি! নয়ডায় গাড়ির ভিতরে মিলল যুগলের দেহ
Next Article
advertisement
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী
‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’, ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের
  • ‘যুদ্ধ কবে শেষ হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেব আমরা...’

  • ট্রাম্পের মন্তব্যের পরে জবাব ইরানের

  • ট্রাম্পের মন্তব্যের পরে বিবৃতি দিয়ে জানাল ইরানের IRGC বাহিনী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement