advertisement

করোনা: ভারত ফেরাচ্ছে বিদেশে আটকে পড়া নাগরিকদের, সরকারি সুব্যবস্থায় উচ্ছ্বসিত সকলেই

Last Updated:

ভারত সরকার যেভাবে সেই করোনার ছড়িয়ে পড়া আটকে দিতে লড়াই করছে, তাকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই

#নয়া দিল্লি: করোনা আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়েছে৷ কিন্তু ভারত সরকার যেভাবে সেই করোনার ছড়িয়ে পড়া আটকে দিতে লড়াই করছে, তাকে সাধুবাদ জানাচ্ছেন সকলেই৷ ভারতে আপাতত ১০৭ জন আক্রান্ত হয়েছেন করোনায়৷ যার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিয়েছে মহারাষ্ট্রে৷ পৃথিবীর বিভিন্ন সরকার যেমন করে এই ভাইরাস রুখতে গিয়ে আতঙ্কে ভুগছে, ভারত মোটেই তেমন নয়৷ বরং এ দেশের কেন্দ্রীয় সরকার অনেক বেশি ঠাণ্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে৷ করোনা আটকাতে কোনও পথই খালি রাখছে না কেন্দ্রীয় সরকার৷ তার মধ্যে অন্যতম হল, দেশের বিভিন্ন বিমানবন্দরে বেশ কয়েকটি স্তরে যাত্রীদের পরীক্ষা করা হচ্ছে৷ নজরে রয়েছেন বিদেশ থেকে আগত ভারতীয়রা এবং বিদেশারও৷
বিমান বাতিল হয়ে যাওয়ার কারণে ইতালিতে আটকে পড়া ২১১ ভারতীয়কেও বিশেষ বিমানে দেশে ফিরিয়ে এনেছে কেন্দ্রীয় সরকার৷ শুধু তাই নয়, বিদেশে আটকে পড়া ভারতীয়দের জনে জনে ফোন করে খোঁজ নিচ্ছে কেন্দ্র৷ খবর নেওয়া হচ্ছে যে তাঁদের কারওর শরীরে করোনা ভাইরাসের কোনও লক্ষণ আদৌ দেখা যাচ্ছে কি না৷ অনেকেই সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ একজন সাংবাদিক ফেসবুকে লিখেছেন, কীভাবে নিয়ম মেনে ভারতীয় সরকারের প্রতিনিধিরা বাড়িতে পৌঁছে গিয়ে করোনা আক্রান্ত সন্দেহভাজনদের খোঁজ নিচ্ছেন৷
advertisement
বীণা নামে একজনের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করা হয়েছে, যিনি আমেরিকা থেকে ফিরেছিলেন বলে খবর৷ এসেছিলেন দিল্লি ও টোকিওতেও৷ ভারতে আসার পর তাঁকে বিমাববন্দরে একবার পরীক্ষা করা হলেও পরে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল থেকে একটি চিকিৎসক দল ফোন করে৷ সরকার চেয়েছে, বীণার করোনার কোনও লক্ষণ দেখা যাচ্ছে কি না৷ স্বাভাবিকভাবে এই পরিস্থিতে খুশি বীনা৷ তিনি জানিয়েছেন, ‘ছুটির দিনেও সরকারি কর্মীরা কাজ করছেন৷ আক্রান্তদের কাছে পৌঁছে যাচ্ছেন তাঁরা৷ অভাবনীয় বিষয়টি৷’
advertisement
advertisement
ডালাস থেকে ফেরার পর রজত গুপ্ত নামে এক ব্যাক্তি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘বিমানের বাইরেই প্রতিটি যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে৷ ডালাস বা নিউ জার্সির এয়ারপোর্টের থেকে ভারতের চিত্রটা একেবারে আলাদা৷ অনেক ভাল কাজ করছে ভারত সরকার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
করোনা: ভারত ফেরাচ্ছে বিদেশে আটকে পড়া নাগরিকদের, সরকারি সুব্যবস্থায় উচ্ছ্বসিত সকলেই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement