advertisement

Ahmedabad School Bag Searching: আহমেদাবাদের স্কুলে ছাত্র খুন, আচমকা পড়ুয়াদের ব্যাগে তল্লাশি!কন্ডোম ছাড়াও আর কী কী মিলল?

Last Updated:

আহমেদাবাদের সেভেন্থ অ্যাডভেন্টিস্ট নামে একটি স্কুলে এক ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে৷ তার পরেই সতর্কতা অবলম্বন করে শহরের অন্যান্য স্কুলগুলি৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
আহমেদাবাদের একটি স্কুলে কুপিয়ে খুন করা হয়েছিল এক ছাত্রকে৷ আর সেই ঘটনার পর আহমেদাবাদ শহরের স্কুলে স্কুলে আচমকা পড়ুয়াদের ব্যাগ পরীক্ষা করতে গিয়ে চোখ কপালে স্কুল কর্তৃপক্ষের৷ পড়ুয়াদের ব্যাগের ভিতর থেকে বই, খাতা, টিফিন বাদেও যা যা মিলল, তাতে হতবাক শিক্ষক-শিক্ষিকারা৷
দ্য টাইমস অফ ইন্ডিয়া-য় প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, স্কুল পড়ুয়াদের ব্যাগ থেকে যা যা পাওয়া গিয়েছে তাতে রীতিমতো উদ্বিগ্ন স্কুল কর্তৃপক্ষ৷ একটি স্কুলের প্রিন্সিপাল বলেন, পড়ুয়াদের ব্যাগ থেকে যা যা পাওয়া গিয়েছে তা একদিকে যেমন বিস্ময়কর, তেমনই চিন্তার৷ এর থেকেই বোঝা ক্লাসে পড়াশোনার গণ্ডি পেরিয়ে পড়ুয়াদের জীবনে কত কিছু ঘটছে৷ বই, খাতা, মোবাইল বাদেও পড়ুয়াদের ব্যাগ থেকে ট্যাবলেট, লাইটার, সিগারেট, ইলেক্ট্রনিক লাইটার, এমন কি জলে মেশোনো মদেরও সন্ধান মিলেছে৷
advertisement
অন্য একটি স্কুলের প্রিন্সিপাল বলেন, আমরা স্কুল পড়ুয়াদের ব্যাগ থেকে হোয়াইটনার, লিপস্টিক, কাজল, ডিওড্র্যান্ট, কন্ডোম, গর্ভনিরোধক ওষুধ এবং অতিরিক্ত পোশাক, জুতোও পেয়েছি৷
advertisement
আহমেদাবাদের সেভেন্থ অ্যাডভেন্টিস্ট নামে একটি স্কুলে এক ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে৷ তার পরেই সতর্কতা অবলম্বন করে শহরের অন্যান্য স্কুলগুলি৷ তার জেরেই পড়ুয়াদের ব্যাগে আচমকা তল্লাশি শুরু হয়৷
advertisement
পড়ুয়াদের ব্যাগ থেকে রোম্যান্টিক এবং পর্নোগ্রাফিক উপন্যাস, গল্পের বই, দামি গয়না এবং মোটা টাকা নগদও মিলেছে৷ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের জিনিসপত্র পাওয়ার পরই পড়ুয়াদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়৷ তাঁদের মধ্যে অনেক অভিভাবকই স্বীকার করেছেন, সন্তানরা তাঁদের নিষেধ কানে তোলে না৷ আবার কয়েক জন অভিভাবক ছেলেমেয়েদের ব্যাগে প্রাপ্তবয়স্কদের বই বা উপন্যাস পাওয়ার ঘটনায় অবাক হননি৷ বিষয়টিকে সন্তানদের বেড়ে ওঠার অংশ হিসেবেই দেখছেন তাঁরা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ahmedabad School Bag Searching: আহমেদাবাদের স্কুলে ছাত্র খুন, আচমকা পড়ুয়াদের ব্যাগে তল্লাশি!কন্ডোম ছাড়াও আর কী কী মিলল?
Next Article
advertisement
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
দলের তরুণ আইনজীবী মুখ, হেরেছিলেন লোকসভায়! সেই সায়ন বন্দ্যোপাধ্যায়কে কোন কেন্দ্র থেকে প্রার্থী করল CPIM? দারুণ চমক
  • প্রার্থী তালিকায় অন্যতম চমক হিসেবে উঠে এসেছেন তরুণ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়

  • সায়ন বন্দ্যোপাধ্যায় পেশায় আইনজীবী এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

  • প্রাথমিক তালিকা প্রকাশের পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement