advertisement

সবার উপরে সংবিধান, বিরোধীদের সঙ্গে নিয়েই চলব, জেতার পর বললেন মোদি

Last Updated:
#নয়াদিল্লি: পাঁচ বছরের চৌকিদারির ফল দিয়েছে জনতা। ফকিরের ঝুলি ভরে দিয়েছে দেশবাসী। বিজেপির সদর দফতর থেকে গর্জে ওঠা মোদি মোদি রবের মধ্যেই বিজেপির এই ঐতিহাসিক জয়কে জনতার প্রতি উৎসর্গ করলেন দেশের ভাবী প্রধানমন্ত্রী। বললেন, আগামী পাঁচ বছরে দেশকে উন্নতীর শীর্ষে পৌছে নিয়ে যাওয়া এবং দারিদ্র্য দূর করাই তাঁর লক্ষ্য।
তবে দেশবাসীকে তিনটি প্রতিশ্রুতি দিলেন মোদি। এক, নিজের জন্য কখনও কিছু করবেন না। দুই, কাজ করতে গিয়ে ভুল হতেই পারে, তবে পরিকল্পিত ভাবে কখনওই কোনও ভুল করবেন না। তিন, তাঁর সর্বক্ষণের সময় জুড়ে থাকবেন দেশের মানুষ।
তবে ফকিরকে দেশের জনতা ৩০০ পার করিয়ে দিয়েছে সেই ফকির কিন্তু নতুন কোনও দিশা দেখাতে পারলেন না। ২০১৪ সালে যে গরিবি হঠাও অভিযান তিনি শুরু করেছিলেন, পাঁচ বছর পরে আগামী পাঁচ বছর ধরে সেই গরিবি দূর করার প্রতিশ্রুতিরই পুণরাবৃত্তি করলেন মোদি। আবারও সেই নতুন ভারত গড়ার ডাক দিলেন তিনি।
advertisement
advertisement
কংগ্রেসের নাম উচ্চারণ না করলেও সাম্প্রদায়িকতা নিয়ে সরব হলেন মোদি। স্বাধীনতার পর থেকে সাম্প্রদায়িকতার মুখোস পড়ে একাধিক ভোট জয় করেছে যে রাজনৈতিক দলগুলি। আজ সেই সব রাজনৈতিক দলের মুখোশ খুলে পড়েছে বলে দাবি করেছেন মোদি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সবার উপরে সংবিধান, বিরোধীদের সঙ্গে নিয়েই চলব, জেতার পর বললেন মোদি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement