advertisement

এনকাউন্টারের আগে বিকাশ দুবের সঙ্গে গাড়িতে উপস্থিত কনস্টেবল করোনা আক্রান্ত

Last Updated:

বিকাশ দুবের এনকাউন্টারের আগে যে গাড়ি উল্টে গিয়েছিল তাতে উপস্থিত ছিলেন এই কনস্টেবল ৷

#কানপুর: বিকাশ দুবেকে কানপুরে যে টিম নিয়ে আসছিল তার মধ্যে এক কনস্টেবল করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে ৷ রিপোর্ট আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাকিদের মধ্যে ৷ তবে আপাতত করোনা আক্রান্ত কনস্টেবলের সঙ্গে গাড়িতে উপস্থিত বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে ৷ সংক্রমণে আক্রান্ত ব্যক্তি ওই গাড়িতে উপস্থিত ছিল যাতে করে বিকাশ দুবেকে নিয়ে আসা হচ্ছিল ৷
এনকাউন্টারের আগে যে গাড়ি উল্টে গিয়েছিল তাতে উপস্থিত ছিলেন এই কনস্টেবল ৷ আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে তার করোনা পরীক্ষা করা হয় ৷ তার সঙ্গে বাকিদেরও করোনা পরীক্ষা করা হয় ৷ শনিবার মাঝরাতে রিপোর্ট আসে এবং তাতে ওই ব্যক্তি করোনা পজিটিভ বলে জানা গিয়েছে ৷ এবার ওই টিমের বাকি পুলিশ কর্মীদেরও পরীক্ষা করা হচ্ছে ৷
advertisement
প্রসঙ্গত, কানপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ১৭০০ পেরিয়ে গিয়েছে ৷ বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে ৷ উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার পেরিয়ে গিয়েছে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এনকাউন্টারের আগে বিকাশ দুবের সঙ্গে গাড়িতে উপস্থিত কনস্টেবল করোনা আক্রান্ত
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement