advertisement

উদ্বিঘ্ন রাহুল আসতে পারেন তুতিকোরিনে

Last Updated:

তামিলনাড়ুর তুতিকোরিনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ ৷ উত্তপ্ত তুতিকোরিন জ্বলছে বিদ্রোহের আগুনে এলাকায় শান্তি শৃঙ্খলা বজার রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে

#চেন্নাই: তামিলনাড়ুর তুতিকোরিনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩ ৷ উত্তপ্ত তুতিকোরিন জ্বলছে বিদ্রোহের আগুনে ৷ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে ৷ এরই মাঝে তুতিকোরিনের ঘটনায় উদ্বিঘ্ন হয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ মানুষের মৃত্যু তাঁকে ব্য়াথিত করেছে ৷ সূত্রের খবর তিনি তুতিকোরিনে আসার ইচ্ছাপ্রকাশ করেছেন ৷ তবে পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই তার আসার সম্ভবনা ৷
তুতিকোরিনের স্টারলাইট প্ল্যান্টে বৃহস্পতিবার সকাল ৫টা থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ৷ ফলে অন্ধকারে ডুবে গিয়েছে প্ল্যান্ট এলাকা ৷ তামিলনাড়ু দূষণ নিয়ন্ত্রক পর্ষদ খুব শীঘ্রই এই স্টারলাইট প্ল্যান্ট বন্ধের নির্দেশ দিয়েছে ৷ চলছে সেই কাজই ৷
advertisement
advertisement
মালিকপক্ষ নতুন করে উৎপাদন শুরু করার ভাবনা চিন্তা করাতেই বিপত্তি শুরু হয়েছে ৷ দফায় দফায় এলাকা উত্তেজিত হয়েছে ৷ বিক্ষোভরত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে ৷ বেড়েছে মৃত্যু মিছিল ৷ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ দানা বেঁধেছে ৷ গোটা ঘটনায় এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উদ্বিঘ্ন রাহুল আসতে পারেন তুতিকোরিনে
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement