advertisement

মহারাষ্ট্রে স্থায়ী সরকার গড়া হবে, আত্মবিশ্বাসী কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহ্বান

Last Updated:

প্রধানমন্ত্রীর সঙ্গে শরদ পাওয়ারের বৈঠক পরই শুরু হয় জল্পনা৷ মহারাষ্ট্রে সরকার গড়তে বিজেপি-এনসিপি জোট হতে পারে, এমনই মনে করতে থাকেন অনেকে৷

#মুম্বই: এনসিপির সঙ্গে কয়েকঘণ্টা বৈঠকের পর সরকার গড়ার ব্যাপারে আত্মবিশ্বাসের সুর কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহ্বনের গলায়৷ অন্যদিকে শিবসেনার পক্ষে সঞ্জয় রাউতও জানিয়েছেন যে খুব শীঘ্রই জোটের ঘোষণা করা করে৷ এনসিপি, কংগ্রেস ও শিবসেনা মিলেই মহারাষ্ট্রের সরকার গড়া হবে বলে জানানো হয়েছে৷
প্রধানমন্ত্রীর সঙ্গে শরদ পাওয়ারের বৈঠক পরই শুরু হয় জল্পনা৷ মহারাষ্ট্রে সরকার গড়তে বিজেপি-এনসিপি জোট হতে পারে, এমনই মনে করতে থাকেন অনেকে৷ তারপরই সেনা-এনসিপির সঙ্গে গাঁটছড়া বাঁধার জন্য সবুজ সঙ্কেত দেন সোনিয়া গান্ধি৷ প্রাথমিকভাবে হিন্দুত্বে বিশ্বাসী শিবসেনার সঙ্গে জোটে জেমে নিমরাজি ছিলেন সোনিয়া৷ পরে অবশ্য জোটের পক্ষে মত দিলেন তিনি৷
advertisement
advertisement
আপাতত আড়াই বছর করে মুখ্যমন্ত্রীত্ব ভাগের পথেই হাঁটবে জোট সরকার৷ প্রথম দফায় শিবসেনার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীত্ব গ্রহণ করা হবে৷ দু’জন উপমুখ্যমন্ত্রীর মধ্যে একজন থাকবেন কংগ্রেসের৷ সূত্রের খবর, জোট সরকার গড়ার পর শিবসেনার উগ্র হিন্দুত্ব মত কিছুটা লঘু করার ব্যাপারে বার্তা দিতে পারে কংগ্রেস৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মহারাষ্ট্রে স্থায়ী সরকার গড়া হবে, আত্মবিশ্বাসী কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চৌহ্বান
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement