advertisement

জিডিপি-র ৬% বরাদ্দ হবে শিক্ষায়, প্রতিশ্রুতি রাহুলের

Last Updated:

রাজনৈতিক সমালোচকদের মতে, বিজেপিকে কড়া পরীক্ষায় ফেলে দিল কংগ্রেসের ‘হাম নিভায়েঙ্গে’ ইস্তেহার।

#নয়াদিল্লি: সরকারে এলে জিডিপি-র ৬% শিক্ষায় বরাদ্দ করবে কংগ্রেস ৷ শুধু শিক্ষা নয়, ৫৫ পাতার ‘হাম নিভায়েঙ্গে’ ইস্তেহারে কর্মসংস্থান, শিল্প,ন্যূনতম আয় যোজনা- সহ নানা বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস । ১০০ দিনের বদলে এবার মিলবে ১৫০ দিনের কাজ ৷ নাগরিকত্ব বিল প্রত্যাহার নিয়েও বিশেষ আশ্বাস দিয়েছেন কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধি ।এমনই একাধিক প্রতিশ্রুতিসহ দিল্লিতে এদিন আনুষ্ঠানিকভাবে ২০১৯ লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস ৷
লোকসভা ভোটের প্রথমদফা শুরু হতে ন’দিন বাকি। যুদ্ধের গুরুত্বপূর্ণ সময়েই মোক্ষম অস্ত্র প্রয়োগ করল কংগ্রেস। মঙ্গলবার, ইস্তেহার প্রকাশ করেছে হাত শিবির। রাহুলের টার্গেট মোদি সরকারের ব্যর্থতাই।
দারিদ্র্য, কৃষি সমস্যা, কর্মসংস্থান-সহ একাধিক বিষয় নিয়ে দেশ জুড়ে ক্ষোভের অন্ত নেই। ২০১৯-এর ভোটে তাই কংগ্রেসের হাতিয়ার। একইসঙ্গে ইস্তেহারে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেও বিশেষ জোর দিয়েছে কংগ্রেস ৷ শিক্ষায় বরাদ্দবৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্য উন্নয়নের কাজেও ব্যবহার হবে জিডিপি-র ৬ শতাংশ ৷
advertisement
advertisement
মোদির জমানায় কয়েক যোজন পিছিয়ে পড়া দেশকে ফের উন্নয়নের রাস্তায় ফিরিয়ে আনাই হবে সরকারের এসে কংগ্রেসের প্রথম প্রচেষ্টা ৷ সেই কর্মসূচির ব্লু-প্রিন্ট হল কংগ্রেসের এই ইস্তেহার ৷ ২০১৪-য় মোদির স্লোগান ছিল অচ্ছে দিন। পাঁচ বছর বাদে, রাহুলের স্লোগান ‘ওয়েল অ্যান্ড ওয়েলফেয়ার’ স্লোগান। রাজনৈতিক সমালোচকদের মতে, বিজেপিকে কড়া পরীক্ষায় ফেলে দিল কংগ্রেসের ‘হাম নিভায়েঙ্গে’ ইস্তেহার।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জিডিপি-র ৬% বরাদ্দ হবে শিক্ষায়, প্রতিশ্রুতি রাহুলের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement