advertisement

ভোপালের বদলে পাকিস্তানের ছবি নিয়ে উদ্বেগ ! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড কংগ্রেস নেতা

Last Updated:

ভোপালের বদলে পাকিস্তানের ছবি ! নিজের ট্যুইটারে ভুল ছবি পোস্ট করে ট্রোলড কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ৷

#নয়াদিল্লি: ভোপালের বদলে পাকিস্তানের ছবি ! নিজের ট্যুইটারে ভুল ছবি পোস্ট করে ট্রোলড কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ৷ পরিস্থিতি বেগতিক বুঝে ট্যুইটারে ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করেন তিনি ৷
File photo of Congress leader Digvijaya Singh. File photo of Congress leader Digvijaya Singh.
গত মে মাসে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে বারাণসীতে ৷ ব্যস্ত রাস্তার উপরে নির্মীয়মান একটি সেতু ভেঙে পড়ে ৷ এই ঘটনায় ব্রিজের নীচে থাকা একটি বাস একেবারে গুঁড়িয়ে যায় ৷ বাসের ভিতরে থাকা ১৮জন যাত্রীরই মৃত্যু হয় ৷ সেই ঘটনার কথা উল্লেখ করেই ভোপালের একটি নির্মীয়মান ব্রিজ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন ৷ যদিও ভুলবশত কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং পাকিস্তানের একটি ব্রিজের ছবি পোস্ট করেন ৷
advertisement
advertisement
advertisement
ট্যুইটারে সেই ছবি পোস্ট করে কংগ্রেস নেতা লেখেন, ‘এই নির্মীয়মান ব্রিজটি ভোপালের সুভাষনগর রেলওয়ে গেটের কাছে তৈরি ৷ ইতিমধ্যেই বেশ কিছু ফাটল দেখা যাচ্ছে ব্রিজটিতে ৷ আশা করি, বারাণসীর মত ঘটনার পুনরাবৃত্তি ভোপালে হবে না ৷’
এরপরই অল্ট নিউজ ওয়েবসাইটটি দিগ্বিজয় সিংয়ের ভুল ছবিটি চিহ্নিত করে ৷ তারাই সেই ছবির আসল উৎস্যের রহস্যভেদ করেন ৷ অল্ট নিউজ ট্যুইট করে পাকিস্তানের রাওয়ালপিন্ডির নির্মীয়মান ব্রিজের ছবিটি তুলে ধরে তাঁর ভুল শুধরে দেয় ৷ আর এরপরই বিপাকে পড়েন দিগ্বিজয় সিং ৷ বেগতিক বুঝে নিজের ভুল বুঝতে পেরে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন তিনি ৷
advertisement
দিগ্বিজয় সিং বলেন, ‘এই ছবিটি দেওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী ৷ এটি আমি ইচ্ছেকৃতভাবে করিনি ৷ আমারই একটা বন্ধু আমার ভুলটা ধরিয়ে দেন ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ভোপালের বদলে পাকিস্তানের ছবি নিয়ে উদ্বেগ ! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড কংগ্রেস নেতা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement