advertisement

কর্ণাটকে সুবিধাবাদী জোট করেছে কংগ্রেস-জেডিএস, কটাক্ষ অমিত শাহের

Last Updated:

কর্ণাটক হাতছাড়া হয়েছে ৷ কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নিজেদের ক্ষমতা ধরে রাখতে এখন থেকেই মরিয়া বিজেপি ৷

#নয়াদিল্লি: কর্ণাটক হাতছাড়া হয়েছে ৷ কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনে নিজেদের ক্ষমতা ধরে রাখতে এখন থেকেই মরিয়া বিজেপি ৷ তাই লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার বাংলা জয়ের পথ আরও প্রশস্থ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ একইসঙ্গে কর্ণাটক হাতছাড়া হওয়ার জন্য কংগ্রেস এবং জেডিএস জোটকে একসঙ্গে আক্রমণ করলেন তিনি ৷
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
কর্নাটকে বৃহত্তম দল বিজেপি ৷ কর্নাটকে বিজেপির সাফল্য অভাবনীয় ৷ কর্ণাটকবাসীকে ধন্যবাদ জানাচ্ছি ৷ নির্বাচনে বিজেপিকে ভোট দেয় জনতা ৷ মহিলা নির্যাতন নিয়ে পদক্ষেপ করা হয় ৷ কিছু লোক বিজেপির বিরুদ্ধে অপপ্রচার করছে ৷ সরকার গঠনের অধিকার বিজেপির ছিল ৷ বৃহত্তম দল হিসেবে বিজেপির অধিকার ৷ সেকারণে রাজ্যপালের কাছে গিয়েছিলাম ৷ এর মধ্যে কোনও অসাংবিধানিক ছিল না ৷
advertisement
advertisement
একইসঙ্গে কংগ্রেসকেও এদিন একহাত নিলেন অমিত শাহ ৷ ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরই আনন্দোৎসব চলছে কংগ্রেস-জেডিএস কর্মী সমর্থকদের মধ্যে ৷ সেই নিয়েই কংগ্রেস-জেডিএসকে কটাক্ষ করলেন অমিত ৷ তিনি বলেন,
কংগ্রেস বিরোধী রায় দিয়েছে জনতা ৷ মানুষের রায়কে মর্যাদা দিতেই সরকার গঠন ৷ কর্ণাটকে সরকার গড়তে চায় বিজেপি ৷ অপরদিকে, কংগ্রেস এবং জেডিএস কর্মী সমর্থকদের মধ্যে কেন এত আনন্দ ? সেই কারণটাও স্পষ্ট হওয়া প্রয়োজন ৷ মাত্র ৩৭ আসনে জয়ী হয়েছে জেডিএস ৷ তবুও জয়ের উৎসব করছে জেডিএস ৷ নকল ভোটার কার্ডের কারখানার হদিশ ৷ নকল ভোটার কার্ডে অভিযুক্ত হয়েছে কংগ্রেস ৷ তবু, এই আনন্দ কীসের ?’
advertisement
দেশের একাধিক রাজ্যে যে গেরুয়া ঝড় অব্যাহত ৷ তাঁর নেপথ্যে অন্যতম ভূমিকা গ্রহণ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা দুঁদে রাজনীতিবিদ অমিত শাহ ৷ তাঁর কথায়,
কংগ্রেসের থেকে ১৪ রাজ্য ছিনিয়ে নিয়েছি ৷ সুবিধাবাদী জোট করেছে কংগ্রেস-জেডিএস ৷ জনতার কাছে সুপ্রিম কোর্টের নির্দেশের ভুল ব্যাখ্যা করছে কংগ্রেস ৷ কিন্তু ২০১৯-এ কোনওভাবেই কংগ্রেস সুবিধা নিতে পারবে না ৷ ২০১৯-এ ক্ষমতায় ফিরবে বিজেপি ৷ দক্ষিণ ভারতে আমরাই বৃহত্তম দল হব ৷ ক্ষমতায় ফেরা নিয়ে দেশবাসীর সংশয় নেই ৷’
advertisement
কর্ণাটক পরাজয় নিয়ে একটু ভেঙে পড়েছেন তিনি ঠিকই ৷ কিন্তু এরপরও হাল ছাড়তে নারাজ অমিত শাহ ৷ সদ্য পঞ্চায়েত ভোটে বিপুল ভোটে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল ৷ কিন্তু বাংলার দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি ৷ পুরুলিয়া, ঝাড়গ্রামসহ বেশ কিছু জেলায় নজিরবিহীন ভাবে উথ্থান হয়েছে বিজেপির ৷ তাই কর্ণাটক হাতছাড়া হলেও এবার বাংলার মাটিতেই পদ্মফুল ফোটাতে বদ্ধপরিকর অমিত শাহ ৷ আগামী মাসেই রাজ্যে আসছেন অমিত শাহ ৷ কলকাতাতেও সাংবাদিক বৈঠক করবেন অমিত শাহ ৷ পঞ্চায়েতে জয়ী প্রার্থীদের সংবর্ধনা দেবেন তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কর্ণাটকে সুবিধাবাদী জোট করেছে কংগ্রেস-জেডিএস, কটাক্ষ অমিত শাহের
Next Article
advertisement
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’ টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব, পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও
  • ‘দাদাগিরি নয়, টেকনিশিয়ানদের স্বার্থ বড়...!’

  • টলিউডের ‘হুমকি’ সংস্কৃতি নিয়ে সরব দেব

  • পাল্টা জবাব স্বরূপ বিশ্বাসেরও

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement