advertisement

‘ইয়েদুরাপ্পা সরকার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ’, এ কী বললেন অমিত শাহ !

Last Updated:
#বেঙ্গালুরু: এ কী কাণ্ড ! এ যে একেবারে ‘সেম সাইড’ গোল ! ইয়েদুরাপ্পা সরকার নাকি দেশের ‘এক নম্বর’ দুর্নীতিগ্রস্থ সরকার ৷ খোদ বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের মুখে এমন কথা ? যা শুনে স্টেজে বসেই থতমত ইয়েদুরাপ্পা ৷ যদিও পরিস্থিতি বেগতিক বুঝে সঙ্গে সঙ্গে নিজের ভুল শুধরে নিলেন অমিত শাহ ৷
কর্ণাটকের বিধানসভা নির্বাচনের দিন স্থির হওয়ার পর ইয়েদুরাপ্পাকে সাংবাদিক বৈঠক করেন অমিত শাহ ৷ তিনি বলেন, ‘ দেশের অন্দরে সবথেকে দুর্নীতিগ্রস্থ সরকারের প্রতিযোগিতা করা হয় ৷ তাহলে সেই প্রতিযোগিতায় শীর্ষে থাকবে ইয়েদুরাপ্পা সরকার ৷ ’ আদতে তিনি বলতে চেয়েছিলেন সিদ্দারমাইয়া সরকারের নাম ৷ কিন্তু ভুল করেই তিনি ইয়েদুরাপ্পার নাম নিয়ে ফেলেন ৷ আর তা বলার পরেও নিজের ভুলটা বুঝতে পারেননি তিনি ৷ স্টেজে থাকা অন্য বিজেপি নেতারা তার ভুল শুধরে দিতেই থতমত খেয়ে যান অমিত শাহও ৷ তবে, অমিত শাহের এহেন মন্তব্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
advertisement
অমিত শাহের এই মন্তব্যকে হাতিয়ার করেই টুইটে বিজেপিকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা নেত্রীরা ৷ আসলে অমিত শাহ মনের কথাই বলেছেন ৷ এমনটাই মন্তব্য সকলের ৷ এই প্রসঙ্গে টুইট করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও ৷ বলেন, ‘কর্ণাটক বিধানসভা ভোটের আগে এই উপহার পেয়ে আমি আপ্লুত ৷’
advertisement
কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে এহেন মন্তব্য করে দলকেই ঘোরতর বিপাকে ফেলে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘ইয়েদুরাপ্পা সরকার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ’, এ কী বললেন অমিত শাহ !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement