advertisement

জোটের সম্ভাবনা উড়িয়ে দিল্লিতে ৬টি আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, লড়বেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতও

Last Updated:
#নয়াদিল্লি: অবশেষে জল্পনার অবসান ৷ দিল্লিতে ৬টি লোকসভা আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস ৷ প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই আম আদমি পার্টির সঙ্গে সমস্ত রকম জোটের সম্ভাবনা উড়িয়ে দিল কংগ্রেস ৷
কংগ্রেসের ৬ জন প্রার্থী তালিকার মধ্যে তিনজনই রয়েছেন হেভিওয়েট প্রার্থী ৷ এদের মধ্যে রয়েছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত ৷ তিনি লড়বেন উত্তর-পূর্ব দিল্লি লোকসভা আসন থেকে ৷ অজয় মাকেন লড়বেন নয়াদিল্লি থেকে ৷ চাঁদনি চক থেকে লড়বেন জেপি আগরওয়াল ৷ এছাড়াও রয়েছেন অরবিন্দর সিং৷ যিনি লড়বেন পূর্ব দিল্লি থেকে ৷ উত্তর-পশ্চিম লোকসভা আসন থেকে লড়বেন রাজেশ লিলোথিয়া ৷ এবং মহাবল মিশ্র লড়বেন পশ্চিম দিল্লি ৷ প্রসঙ্গত, কংগ্রেসের এই প্রার্থী তালিকায় ঠাঁই পেলেন না কপিব সিব্বল ৷
advertisement
প্রার্থী তালিকায় নাম ঘোষণার পরই সাংবাদিকদের প্রশ্নোত্তরে শীলা দীক্ষিত জানান, ‘কংগ্রেসের হয়ে নির্বাচনে লড়তে পেরে আমি খুশি ৷ আশা করব দিল্লিতে ৬টি আসনেই কংগ্রেস জয় ছিনিয়ে নেবে ৷’
advertisement
দিল্লিতে কি জোট হবে কংগ্রেসের সঙ্গে আপের ? সেই নিয়ে বেশ কয়েকবার বৈঠক চলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের মধ্যে ৷ রাহুল গান্ধি চেয়েছিলেন, শুধুমাত্র দিল্লিতেই আপের সঙ্গে জোট বাঁধতে ৷ কিন্তু আপ সুপ্রিমো চেয়েছিলেন দিল্লির পাশাপাশি হরিয়ানাতেও জোট বাঁধতে ৷ এই বিষয়টি নিয়েই মতবিরোধ বাঁধে দু’পক্ষে ৷
advertisement
গত রবিবার অরবিন্দ কেজরিওয়াল জোট-বিতর্ক নিয়েও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধির উপর ক্ষোভ উগড়ে দেন ৷ কেজরিওয়ালের অভিযোগ, দিল্লি, হরিয়ানা এবং চন্ডীগড়ের মধ্যে জোট নিয়ে বিতর্কের জেরে শুধুমাত্র সময় নষ্টই হয়েছে ৷ পাশাপাশি, কংগ্রেসের বিরুদ্ধে ‘পোল খোল অভিযান’-রও ডাক দিয়েছেন তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জোটের সম্ভাবনা উড়িয়ে দিল্লিতে ৬টি আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, লড়বেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement