advertisement

জন্মের হারে দুঃশ্চিন্তা! পরিযায়ীদের কন্ডোম ও পিল দিচ্ছে এই রাজ্যের সরকার

Last Updated:

জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে কোয়ারেন্টাইন সেন্টার থেকে যাঁরা বেরচ্ছেন, তাঁদের কন্ডোম ও গর্ভনিরোধক ট্যাবলেট দিচ্ছে বিহার সরকার৷

#পটনা: রাজ্যে ফেরা পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইনের মেয়াদ ফুরোচ্ছে৷ ধীরে ধীরে সরকারি কোয়ারেন্টাইন সেন্টার থেকে তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে৷ কিন্তু বিহার অন্য আরেকটি সমস্যায় জর্জরিত, তা হল জনসংখ্যা বৃদ্ধির হার মাত্রাতিরিক্ত৷ দেশের সবচেয়ে বেশি ফার্টিলিটি রেট বিহারে৷ তার উপর ভিনরাজ্যে কাজ করা প্রচুর পরিযায়ী শ্রমিক ফিরেছেন৷ এই পরিস্থিতিতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে কোয়ারেন্টাইন সেন্টার থেকে যাঁরা বেরচ্ছেন, তাঁদের কন্ডোম ও গর্ভনিরোধক ট্যাবলেট দিচ্ছে বিহার সরকার৷
পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিক
ন্যাশনাল ফ্যামিলি হেল্থ সার্ভে ২০১৬-র ডেটা অনুযায়ী, বিহারে জন্মের হার দেশের মধ্যে সবচেয়ে বেশি৷ ৩.৪ সন্তান প্রতি মহিলা পিছু গড়ে৷ ৯ মাসে জন্মের হার ব্যাপক ভাবে বেড়েছে৷ গত বছর নভেম্বর থেকে এ বছর মার্চের মধ্যে সন্তান প্রসব বেড়েছে কয়েক গুণ৷ কারণ, ওই সময়ে উত্‍সবের মরশুম৷ পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরেন৷
advertisement
advertisement
বিহারের রাজ্য হেল্থ সোসাইটির এগজিকিউটিভ ডিরেক্টর মনোজ কুমারের কথায়, 'আমরা কন্ডোম ও গর্ভনিরোধক ওষুধ দিচ্ছি৷ কারণ, আমরা দেখেছি, নভেম্বর থেকে মার্চের মধ্যে যখন পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরেন দীপাবলি, ছট, হোলি ইত্যাদির জন্য, তখন জন্মের হার একলাফে অনেকটা বেড়ে গিয়েছিল৷ তাই রাজ্য সরকারের উচ্চপর্যায়ের কমিটিতেই কন্ডোম ও গর্ভনিরোধক পিল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷'
advertisement
লকডাউনেক জেরে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বিহার সহ নানা রাজ্যে নিজের বাড়ি ফিরেছেন৷ বিহারে সংখ্যাটা সবচেয়ে বেশি৷ সরকারি পরিসংখ্যান বলছে, প্রায় ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক স্পেশাল ট্রেনে বিহারে ফিরেছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জন্মের হারে দুঃশ্চিন্তা! পরিযায়ীদের কন্ডোম ও পিল দিচ্ছে এই রাজ্যের সরকার
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement