advertisement

সেলফি তুলতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল কলেজ ছাত্রী

Last Updated:

মোবাইল ফোনে সেলফি তোলার নেশায় মেতেজেন সারা বিশ্বের তরুণ তরুণীদের ৷ দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে সেলফি তোলার নেশায় একের পর এক ঘটে চলেছে বিভিন্ন দুর্ঘটনা ৷ কখনও ট্রেনের মাথায় বা কখনও বাড়ির ছাদে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন বহু ছেলে মোয়ে ৷ কিন্তু তবও যেন সেলফি তোলার মোহ থেকে বেড়িয়ে আসতে পারছে না আজকের প্রজন্ম ৷ আর তারই মাশুল দিতে হল ফের এক তরুণীকে ৷ শনিবার মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকায় সমুদ্রে বন্ধুদের নিয়ে সেলফি তুলতে গিয়ে সমুদ্রে ডুবে যেতে থাকে কলেজ পড়ুয়া তিন ছাত্রী ৷ তাঁদের বাঁচাতে গিয়ে প্রাণ হারায় এক যুবক ৷

#মুম্বই: মোবাইল ফোনে সেলফি তোলার নেশায় মেতেজেন সারা বিশ্বের তরুণ তরুণীরা ৷ দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে সেলফি তোলার নেশায় একের পর এক ঘটে চলেছে বিভিন্ন দুর্ঘটনা ৷ কখনও ট্রেনের মাথায় বা কখনও বাড়ির ছাদে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন বহু ছেলে মেয়ে ৷ কিন্তু তবুও যেন সেলফি তোলার মোহ থেকে বেড়িয়ে আসতে পারছে না আজকের প্রজন্ম ৷ আর তারই মাশুল দিতে হল ফের এক তরুণীকে ৷ শনিবার মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ড এলাকায় বন্ধুদের নিয়ে সেলফি তুলতে গিয়ে সমুদ্রে ডুবে যেতে থাকে কলেজ পড়ুয়া তিন ছাত্রী ৷ তাঁদের বাঁচাতে গিয়ে প্রাণ হারায় আরও এক যুবক ৷
পুলিশ জানিয়েছে শনিবার বান্দ্রায় ঘুরতে এসেছিল তিন কিশোরী। বান্দ্রার সমুদ্র সৈকতে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে ৷ সেই সময় সমুদ্রে জোয়ার চলছিল ৷ হঠাৎ একটি বিশাল উঁচু ঢেউ এসে আছড়ে পড়ায় ডুবে যেতে থাকে তিন তরুণী ৷ ডুবে যাচ্ছে বুঝতে পেরে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে তাঁরা ৷ চিৎকার শুনে সেখানে উপস্থিত রমেশ ওয়ালুনজ নামে এক স্থানীয় যুবক জলে ঝাঁপ দেয় ৷ উদ্ধার করে দুই তরুণীকে ৷ দুজনকে উদ্ধার করতে সফল হলেও তৃতীয় জনকে খুঁজতে গিয়ে নিজেও তলিয়ে যায় রমেশ ওয়ালুনজ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ নিখোঁজদের হদিশ পেতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সেলফি তুলতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেল কলেজ ছাত্রী
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement