advertisement

‘প্রধানমন্ত্রীকে সরিয়ে দাও,’অডিও প্রকাশ্যে আসতেই গ্রেফতার বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত

Last Updated:

‘নরেন্দ্র মোদিকে সরিয়ে দাও’, সোশ্যাল মিডিয়ায় এই বিস্ফোরক অডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হল কোয়েম্বাতুর বিস্ফোরণের মূল অভিযুক্ত রফিককে ৷

#কোয়াম্বাতুর: ‘নরেন্দ্র মোদিকে সরিয়ে দাও’, সোশ্যাল মিডিয়ায় এই বিস্ফোরক অডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হল কোয়েম্বাতুর বিস্ফোরণের মূল অভিযুক্ত মহম্মদ রফিককে ৷
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ৮ মিনিট দৈর্ঘ্যের ওই অডিও ক্লিপিংসটি সোশ্যাল মিডিয়ার মাধ্যেমে কোয়েম্বাতুর পুলিশের হাতে পৌঁছয় ৷ টেলিফোনের ওই কথোপকথনে প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনার কথা বলতে শোনা যায় রফিককে ৷
advertisement
১৯৯৮-এর ১৪ ফেব্রুয়ারি পরপর ১২টি বিস্ফোরণে কেঁপে উঠেছিল কোয়াম্বাতুর রেলওয়ে জংশন ৷ ৫৮ জন মারা গিয়েছিলেন এই ভয়াবহ ঘটনায় ৷ আহত হয়েছিলেন দুই শতাধিক ৷ এই বিস্ফোরণকাণ্ডে যোগ থাকায় গ্রেফতার করা হয়েছিল রফিককে ৷ সাজার মেয়াদ শেষ হওয়ায় সদ্যই জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি ৷
advertisement
অডিও ক্লিপিংস প্রকাশ্যে আসতেই রফিককে কুনিয়ামথুরে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে কোয়াম্বাতুর পুলিশ ৷
অডিওটির পরীক্ষা করা হচ্ছে ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘প্রধানমন্ত্রীকে সরিয়ে দাও,’অডিও প্রকাশ্যে আসতেই গ্রেফতার বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement