advertisement

জঙ্গি নিশানায় পুলিশ ও সেনাকর্তারা, দক্ষিণ কাশ্মীরে অপহৃত ১১

Last Updated:
#শ্রীনগর: বেছে বেছে পুলিশকর্তা ও সেনা অফিসারদের আত্মীয়দের অপহরণ। চব্বিশ ঘণ্টায় দক্ষিণ কাশ্মীরে জঙ্গিদের হাতে অপহৃত এগোরা। অপহরণের কথা পুলিশ প্রথমে এড়িয়ে গেলেও নিখোঁজদের সন্ধানে জোর তল্লাশি চলে। ব্যাপক মারধর করে পরে তিনজনকে ছেড়ে দেয় জঙ্গিরা।
৩৫-এ ধারা নিয়ে উত্তাল জম্মু-কাশ্মীর। জঙ্গিদের ডেরায় অভিযান। বৃহস্পতিবার এনআইএ-র হাতে গ্রেফতার জঙ্গিনেতা সালাউদ্দিন পুত্র শাকিল। সালাউনদ্দিন পুত্রের গ্রেফতারির কয়েক ঘণ্টার মধ্যেই জঙ্গিদের নিশানায় সেনা ও পুলিশকর্তারা। বেছে বেছে তুলে নিয়ে যাওয়া হল তাঁদের আত্মীয়দের।
আরও পড়ুন 
advertisement
advertisement
দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান, কুলগাম, অনন্তনাগ, পুলওয়ামা, অবন্তীপুর। একাধিক জেলায় হানা দেয় জঙ্গিরা। অপহরণ করা হয় জুবেইর আহমেদ ভাট, আরিফ আহমেদ, ফয়জান আহমেদ, সুমের আহমেদ, আহমেদ মালিক, ইয়াসির আহমেদ ভাট, নাসির আহমেদ, সাবির আহমেদ, আসিফ আহমেদ রাঠোর ও আদনান আহমেদকে। আদনান জম্মু-কাশ্মীরের ডিএসপি নিকট আত্মীয়। নৃশংসভাবে মারধরের পর তিনজনকে জঙ্গিরা ছেড়ে দিলেও বাকিদের পরিবারের সময় কাটছে চরম উৎকণ্ঠায়।
advertisement
আরও পড়ুন
১১ জনের অপহরণ নিয়ে ট্যুইট করে শোরগোল ফেলে দেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এই নিয়ে প্রশাসনের বয়ান বদলে বিভ্রান্তি আরও বাড়ে। প্রথমে এড়িয়ে গেলেও পরে অবশ্য অপহরণের কথা স্বীকার করে পুলিশ। অপহৃতদের সন্ধানে জোর তল্লাশি শুরু হয়েছে।
advertisement
এর আগে একাধিকবার উপত্যকার বিভিন্ন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। সম্প্রতি দুই পুলিশকর্মীকে তুলে নিয়ে খুন করা হয়। একসঙ্গে এতজন সেনা ও পুলিশকর্তাদের আত্মীয়দের অপহরণের ঘটনা প্রশাসনের চিন্তা বাড়িয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
জঙ্গি নিশানায় পুলিশ ও সেনাকর্তারা, দক্ষিণ কাশ্মীরে অপহৃত ১১
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement