advertisement

নির্ভয়া ধর্ষণ ও খুনের আসামীর রিভিউ পিটিশনে থাকতে চান না প্রধান বিচারপতি বোবদে, স্থগিত হল শুনানি

Last Updated:

নির্ভয়া রেপ কেসে স্থগিত হয়ে গেল শুনানি

#নয়াদিল্লি : নির্ভয়া কাণ্ডে মৃত্যুদণ্ড খারিজের আবেদনের শুনানি স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট ৷ এদিনই  প্রধানবিচারপতি এসএ বোবদে এই আবেদনের শুনানি প্যানেল থেকে নিজেকে সরিয়ে নেন ৷
মঙ্গলবার নির্ভয়া কাণ্ডের ফাঁসির সাজাপ্রাপ্ত অন্যতম দোষী অক্ষয় ঠাকুরের আবেদনের ভিত্তিতে হবে শুনানি ৷ ২০১৭ সালে অ্যাপেক্স আদালতে নির্ভয়া ধর্ষণ কাণ্ডে ফাঁসির শাস্তি ঘোষণা হয়েছিল৷ এর প্রেক্ষিতে ফাঁসির আবেদন মুকুবের জন্য আবেদন করেন তিনি ৷ প্রধানবিচারপতি এসএ বোবদে ও আর বানুমতি ও অশোক ভূষণের বেঞ্চে হবে শুনানি ৷ তাঁর আবেদনে বলা হয়েছে দিল্লির বায়ু দূষণ ও জল দূষণের পর এমনিতেই মানুষের  আয়ু কমে আসছে তাহলে আর আলাদা করে ফাঁসির সাজা কী প্রয়োজন ৷
advertisement
79425120_509854553076037_4701353132997738496_n
advertisement
এদিকে নির্ভয়ার মা এই আবেদনের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে গেছেন ৷ ফলে কাউন্সিল সেই আবেদনও শুনে নেবে ৷ এ বছরের জুলাই মাসের ৯ তারিখ অন্য তিন দোষী মুকেশ (৩০), পওয়ন গুপ্তা (২৩), বিনয় শর্মা (২৪)-র ফাঁসির সাজা মুকুবের আবেদন খারিজ করে দিয়েছিল ৷ তাদের শুনানিতে জানিয়ে দেওয়া হয়েছিল ২০১৭ -র সাজার পর আর কোনও কারণেই তাদের সাজা মুকুবের প্রশ্ন ওঠে না ৷ ২০১০-র ডিসেম্বরের ১৬-১৭ তারিখ দক্ষিণ দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের ঘটনায় শিউড়ে উঠেছিল গোটা দেশ ৷ ২০১২-র ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মৃত্যু হয় ওই ধর্ষিতার ৷ এই ধর্ষণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত রাম সিং তিহার জেলেই আত্মহত্যা করেছিল ৷ এই মামলায় একজন অপ্রাপ্তবয়স্ককের শুনানি হয়েছিল জুভেনাইল জাস্টিস বোর্ডে ৷ পুর্নবাসন কেন্দ্রে তিন বছর থাকার পর তাঁকে মুক্তি দেওয়া হয় ৷ ২০১৭ সালে দিল্লি হাইকোর্ট সর্বোচ্চ সাজা ফাঁসি ঘোষণা করে ৷
advertisement
অক্ষয় ঠাকুরের আইনজীবী জানিয়েছেন তাঁর মক্কেল দিল্লির জেলে রয়েছে ৷ সেখানে তাঁকে যদি ফাঁসি দেওয়া হয় সেটা একেবারে ঠান্ডা মাথায় খুন করার মতো ৷ সে বদলে যাওয়ার কোনও সুযোগই পাচ্ছে না ৷ আইনজীবী জানিয়েছেন],‘মহিলাদের বিরুদ্ধে যারা কোনও কিছু করছে তাদের মেরে কোনও কিছু হবে না , রাজ্যকে সিস্টেম মেনে বদলের চেষ্টা করতে হবে ৷ যাতে পুরো সমাজ বদলায় ৷ ফাঁসি শুধুমাত্র অপরাধীদের শেষ করে অপরাধকে নয় ৷ ’
advertisement
মৃত্যুর সাজা না দিয়ে অন্য কোনও সাজা দেওয়া হক এই নীতি মেনেই এই আবেদন করেছে অক্ষয় ঠাকুরের আইনজীবী ৷ সমস্ত রকম আবেদন শেষ হয়ে গেলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করতে পারবে এই অপরাধীরা ৷
এরপরেই স্থানীয় আদালতের থেকে মঞ্জুরি নিয়ে ফাঁসির সাজা কার্যকর করতে পারবে ৷
আরও দেখুন
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নির্ভয়া ধর্ষণ ও খুনের আসামীর রিভিউ পিটিশনে থাকতে চান না প্রধান বিচারপতি বোবদে, স্থগিত হল শুনানি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement