advertisement

সমাজ গঠনে অভিজ্ঞ, তাই সিভিল ইঞ্জিয়ারদের সিভিল সার্ভিসে আসা উচিত, দাবি বিপ্লব দেবের

Last Updated:
#গুয়াহাটি: কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপি কর্মীদের উদ্দেশে পরামর্শ দিয়েছিলেন, মিডিয়ার হাতে মশলা না তুলে দিতে ৷ বেফাঁস মন্তব্য করা থেকে বিরত থাকতেও উপদেশ দিয়েছিলেন ৷ তবে কে শোনে কার কথা! এ দিকে একের পর এক আলটপকা মন্তব্য করেই চলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷
কিছুদিন আগে মহাভারতের যুগে ইন্টারনেট ছিল বলে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৷
এখানেই থেমে থাকেননি তিনি ৷ ‘‘ডায়না হেডেন মিস ওয়ার্ল্ড যোগ্য ছিলেন না ৷ তিনি খেতাব জিতেছিলেন শুধুই বাণিজ্যিক কারণে ৷ ঐশ্বর্য রাই এই খেতাব জিতেছিলেন ৷ উনি এই খেতাবের জন্য উপযুক্ত ৷’’- তাঁর এই মন্তব্য সামনে আসতেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে ৷ যদিও এই মন্তব্য করার চব্বিশ ঘণ্টার মধ্যেই ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি ৷
advertisement
advertisement
আবার বেলাগাম মন্তব্যের জেরে খবরের শিরোনামে এলেন বিল্পব দেব ৷ গতকাল সমাবেশে তিনি মন্তব্য করেন, ‘‘সিভিল সার্ভিস পরীক্ষার জন্য মেকানিক্যাল ইঞ্জিয়াররা যোগ্য নন ৷ বরং সিভিল ইঞ্জিনিয়াররাই যোগ্য এই পরীক্ষার ক্ষেত্রে ৷’’ তাঁর আরও বক্তব্য সিভিল ইঞ্জিয়ারদের সমাজ গড়ার ক্ষেত্রে সম্যক জ্ঞান রয়েছে ৷ তাঁর এই বক্তব্য সামনে আসতেই আরও একবার সমালোচনার মুখে পড়তে হয়েছে বিপ্লব দেবকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সমাজ গঠনে অভিজ্ঞ, তাই সিভিল ইঞ্জিয়ারদের সিভিল সার্ভিসে আসা উচিত, দাবি বিপ্লব দেবের
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement