advertisement

Chinese Soldier Living in India: ১৯৬৩ থেকে ভারতের বাসিন্দা, চিনের প্রাক্তন এই সেনাকে এবার দেশে ফিরতে হবে? জানুন তাঁর কাহিনি

Last Updated:

যে কোনও ওয়াং চি-কে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে, এমনই আশঙ্কা করছে তাঁর পরিবার৷

নিজের পরিবারের সঙ্গে ওয়াং চি৷
নিজের পরিবারের সঙ্গে ওয়াং চি৷
ভোপাল: বয়স ৮৫, আদতে তিনি চিনা নাগরিক৷ কিন্তু গত ৫০ বছরের বেশি সময় ধরে তাঁর ঠিকানা মধ্যপ্রদেশের বালাঘাট জেলা৷ চিনের সেনাবাহিনীর প্রাক্তন এই সদস্যকে হয়তো এবার নিজের দেশে ফিরতে হবে৷ ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তে উত্তেজনা বৃদ্ধির পরই প্রাক্তন এই চিনের সেনাবাহিনীর প্রাক্তন এই সদস্যদের ভারতে থাকা নিয়ে নতুন করে জটিলতার সৃষ্টি হয়েছে৷
বালাঘাট জেলার বাসিন্দা ওই বৃদ্ধের আসল নাম ওয়াং চি৷ স্থানীয়রা তাঁকে চেনেন রাজ বাহাদুর নামে৷ বালাঘাটে নিজের পরিবারও রয়েছে ওয়াং চি-র৷ অনেকদিন আগেই ওয়াং চি-র ভারতে থাকার ভিসার মেয়াদ শেষ হয়েছে৷ এতদিন বিষয়টি নিয়ে সেভাবে নাড়াচাড়া হয়নি৷ কিন্তু ভারত-পাক সীমান্ত উত্তেজনার পরই ভারতে অবৈধ ভাবে বসবাসকারী বিদেশিদের চিহ্নিত করতে প্রশাসনিক তৎপরতা বেড়েছে৷ ফলে যে কোনও ওয়াং চি-কে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে, এমনই আশঙ্কা করছে তাঁর পরিবার৷
advertisement
ওয়াং চি-র পুত্র বিষ্ণু জানিয়েছেন, কিছুদিন আগেই ভিসা পুনর্নবীকরণের জন্য তাঁর বাবাকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ওই বৃদ্ধকে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে গিয়েও দেখা করতে বলা হয়েছে৷ এর আগে কোনওদিনই ওয়াং চি-কে ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসে ডাকা হয়নি বলে জানিয়েছেন তাঁর ছেলে৷ ফলে ওয়াং চি-কে বিতাড়িত করা হতে পারে, এই আশঙ্কা বাড়ছে৷
advertisement
advertisement
চিনা সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মিতে ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন ওয়াং চি৷ ১৯৬৩ সালের ৫ জানুয়ারি অরুণাচল প্রদেশে ভুলবশত সীমান্ত পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে পড়ার পর ভারতীয় সেনার হাতে বন্দি হন তিনি৷ চিনের গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয় ওয়াং চি-র বিরুদ্ধে৷ আট বছর ভারতের জেলে বন্দি থাকেন তিনি৷
এর পর জেল থেকে ছাড়া পেয়ে আর দেশে ফেরেননি ওয়াং চি৷ ভারতেই থেকে যান তিনি৷ মধ্যপ্রদেশের বালাঘাটের তিরোদি গ্রামে থাকতে শুরু করেন ওয়াং চি৷ তাঁর নাম হয় রাজ বাহাদুর৷ স্থানীয় এক আদিবাসী মহিলাকে বিয়ে করে সংসার শুরু করেন চিনা সেনার ওই প্রাক্তন সদস্য৷
advertisement
ওয়াং চি-র ছেলে জানিয়েছেন, এর আগে কোনওদিনই দীর্ঘমেয়াদি ভিসার আবেদন করেননি ওয়াং চি৷ তার উপর প্রত্যেক চার বছর অন্তর ভিসার পুনর্নবীকরণ করতে ১৫ হাজার টাকা লাগে৷ যেহেতু ওয়াং চি-র পরিবারের আর্থিক অবস্থা যথেষ্টই খারাপ, তাই চার বছর অন্তর এই টাকা জোগাড় করাও তাঁদের পক্ষে কষ্টকর বলে জানিয়েছেন ওয়াং চি-র ছেলে৷ তাঁদের আশা, এবার যদি ওয়াং চিকে দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হয়, তাহলে জীবনের শেষ কয়েকটা বছর ভারতে নিজের পরিবারের সঙ্গেই কাটাতে পারবেন চিনা সেনার প্রাক্তন ওই সদস্য৷
advertisement
তার উপর ওয়াং চি বিদেশি নাগরিক হওয়ায় তাঁর নাতি, নাতনিদের জাতি শংসাপত্র দিতেও অস্বীকার করছে স্থানীয় প্রশাসন৷ ফলে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়ছে ওয়াং চি-র পরিবার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Chinese Soldier Living in India: ১৯৬৩ থেকে ভারতের বাসিন্দা, চিনের প্রাক্তন এই সেনাকে এবার দেশে ফিরতে হবে? জানুন তাঁর কাহিনি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement