advertisement

Kashmir Situation| হঠাত্‍ কাশ্মীরে ওমর, মুফতি PSA-তে আটক, 'স্তম্ভিত, বিধ্বস্ত,' বললেন চিদম্বরম

Last Updated:

এই ঘটনায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের প্রতিক্রিয়া, 'আমি স্তম্ভিত ও বিধ্বস্ত৷'

#নয়াদিল্লি: সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের পরেই কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা, পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি এক বিবৃতিতে জানান, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ গ্রহণযোগ্য৷ সেই বিরোধিতার পরে হঠাত্‍ রাতে মুফতি ও ওমরকে পিএসএ (পাবলিক সেফটি অ্যাক্ট) আইনে ফের আটক করা হল৷ এই ঘটনায় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের প্রতিক্রিয়া, 'আমি স্তম্ভিত ও বিধ্বস্ত৷'
advertisement
জম্মু-কাশ্মীরের পিএসএ ১৯৭৮-এ বলা আছে, এলাকায় বা রাজ্যে শান্তি ভঙ্গ করতে পারেন, এমন কোনও ব্যক্তিকে মনে হলে প্রশাসন কোনও রকম শুনানি ছাড়াই ২ বছর পর্যন্ত আটক করে রাখতে পারে৷ ইতিমধ্যেই গত ৬ মাস ধরে মুফতি, ওমর, ফারুক আবদুল্লা-সহ কাশ্মীরের বহু নেতাকে গৃহবন্দি রেখেছে কেন্দ্র৷ নতুন করে পিএসএ মামলায় ওমর ও মুফতির বন্দিদশা বেড়ে গেল৷
advertisement
গত সেপ্টেম্বরে ওমর আবদুল্লার বাবা ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে পিএসএ-তে গৃহবন্দি করে কেন্দ্র৷ কেন্দ্রের এই পদক্ষেপের তীব্র ভাষায় নিন্দা করে চিদম্বরম বললেন, 'কোনও চার্জ ছাড়া কাউকে আটক করা হল গণতন্ত্রে সবচেয়ে কদর্য দিক৷ যখন বেআইনি ভাবে কোনও আইন জগনগণের উপর চাপিয়ে দেওয়া হয়, তখন শান্তিপূর্ণ প্রতিবাদ ছাড়া আর কি উপায় থাকতে পারে? আমি স্তম্ভিত ও বিধ্বস্ত৷'
advertisement
দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর পিএসএ নির্দেশের খবরটি জানান মেহবুবার বোন ট্যুইট করে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kashmir Situation| হঠাত্‍ কাশ্মীরে ওমর, মুফতি PSA-তে আটক, 'স্তম্ভিত, বিধ্বস্ত,' বললেন চিদম্বরম
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement