advertisement

মুরগির মাংস-ডিম নিরামিষ ঘোষিত হোক, দাবি সাংসদের ! তাহলে মাটন-বিফ বাদ কেন, প্রশ্ন নেটিজেনদের

Last Updated:
#নয়াদিল্লি: নানা কারণে সর্বদাই আলোচনার শীর্ষে থাকেন রাজনৈতিক ব্যক্তিত্ত্বরা । তা বিতর্কিত মন্তব্য হোক বা নিছকই সোশ্যাল মিডিয়া গুজব । তবে এবার এক অবাক করা দাবি করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শিবসেনা রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত।
সোমবারে সংসদে তিনি দাবি তুলেছেন পোলট্রির ডিম ও মুরগির মাংসকে নিরামিষ ঘোষণা করা হোক । আয়ুর্বেদ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন আয়ুষ মন্ত্রকের উদ্দেশে তিনি বলেছেন মুরগির মাংস আমিষ না নিরামিষ তা খতিয়ে দেখা প্রয়োজন ।
একইসঙ্গে তিনি জানিয়েছেন তাঁর নান্দুরবার সফরকালে সেখানকার আদিবাসী সম্প্রদায়ের বাসিন্দারা তাঁকে খাবার পরিবেশন করেছিলেন । তিনি প্রশ্ন করেছিলেন এটি কী খাবার ? উত্তরে তাঁরা জানিয়েছিলেন এটি আয়ুর্বেদিক মুরগি ।এই মুরগিগুলিকে এমনভাবে প্রতিপালন করা হয়েছে যা খেলে সবরকমের রোগ দূর হয়ে যাবে ।
advertisement
advertisement
রাউতের দাবি চৌধুরি চরণ সিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও আয়ুর্বেদিক মুরগি নিয়ে গবেষণা করছেন । তিনি আরও যোগ করেছেন যে সব মুরগিকে শুধু আয়ুর্বেদিক খাবার খাওয়ানো হয় তারা সব আয়ুর্বেদিক ডিম উৎপাদন করে ও এই কারণে নিরামিষশাসীরাও এই মুরগির মাংস খেতে পারবেন । আয়ুষ মন্ত্রকের জন্য ১০,০০০ কোটি টাকা বাজেট ধার্য করার দাবিও জানিয়েছেন তিনি ।
advertisement
তবে এই দাবির পর থেকেই শুরু হয়েছে নেটিজেনদের কটাক্ষ। মাটন ও বিফও যোগ হোক নিরামিষের তালিকায়, এমনই দাবি নেটিজেনদের।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মুরগির মাংস-ডিম নিরামিষ ঘোষিত হোক, দাবি সাংসদের ! তাহলে মাটন-বিফ বাদ কেন, প্রশ্ন নেটিজেনদের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement