advertisement

এই গ্রামের বাচ্চাদের একটাই স্বপ্ন, মা-কাকিমারা হয়ে উঠুক স্বাক্ষর !

Last Updated:

জামশেদপুরে রয়েছে এমন একটা স্কুল ৷ যেখানে পড়তে যান গ্রামে মা,কাকিমা ও ঠাকুমারা ৷ আর সেই স্কুলের শিক্ষক আর কেউ নয়,

#জামশেদপুর: জামশেদপুরে রয়েছে এমন একটা স্কুল ৷ যেখানে পড়তে যান গ্রামে মা,কাকিমা ও ঠাকুমারা ৷ আর সেই স্কুলের শিক্ষক আর কেউ নয়, বরং গ্রামের বাচ্চা ব্রিগেড !
না কোনও সিনেমার গল্প নয়, নয় কোনও রূপকথা ৷ বেশ কয়েক বছর ধরে এই ভাবেই চলে আসছে জামশেদপুরের এই স্কুল ৷
জামশেদপুরের গোবিন্দপুরের গোদরা পঞ্চায়েতের ডুঙ্গরি গ্রাম শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে ৷ কিন্তু শহরের মতো কোনও সুবিধাই নেই গ্রামে ৷ গ্রামে যে একটি সরকারি স্কুল রয়েছে, সেখানেই পড়াশুনো শেখে গ্রামের বাচ্চারা ৷ তবে গ্রামের বাচ্চাদের ইচ্ছে, শুধু তারাই নয়, শিক্ষিত হোক গ্রামের বড়রাও ৷ সেই দায়িত্বই নিয়ে ফেলেছে গ্রামের কচিকাচারা ৷
advertisement
advertisement
সাধারণত স্কুল থেকে ফিরে অন্য বাচ্চারা খেলতে ভালোবাসে, কিন্তু এই গ্রামের ছবিটাই অন্যরকম৷ এখানকার বাচ্চারা, স্কুল থেকে ফিরে এসে খেলতে ভালোবাসেন না, উলটে মা, বাবা, কাকিমা, ঠাকুমাদের নিয়ে পড়াতে বসেন ৷ বাচ্চাদের স্বপ্ন গ্রামে কেউ যেন নিরক্ষর না থাকে ৷ সবাইকে প্রাথমিক শিক্ষা দিতে বড়দের শিক্ষার আলো দেখাতে বাচ্চারাই আসলেন এগিয়ে ৷
advertisement
এই ঘটনায় সরকারি স্কুলের শিক্ষকেরাও খুশি ৷ তাঁদের কথায়, এটা খুবই ভালো একটা উদ্দেশ্য ৷ এর ফলে গোটা একটা গ্রাম স্বাক্ষর হয়ে উঠবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এই গ্রামের বাচ্চাদের একটাই স্বপ্ন, মা-কাকিমারা হয়ে উঠুক স্বাক্ষর !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement