advertisement

‘সুন্দরী’ স্ত্রীয়ের ঠেলায় জেলে ঠাঁই হল শিক্ষকের

Last Updated:

‘সুন্দরী’ স্ত্রীয়ের ঠেলায় জেলে ঠাঁই হল শিক্ষকের

#ভোপাল: স্বপ্ন ছিল সৌন্দর্য প্রতিযোগিতার মুকুট উঠবে স্ত্রীর মাথায় ৷ সুস্মিতা সেন, ঐশ্বর্য রাই, প্রিয়াঙ্কার পাশে একদিন শোভা পাবে তাঁর স্ত্রীয়ের নামও ৷ বউকে বিশ্বসুন্দরী করার স্বপ্নে বিভোর যুবক অবশেষে এমন পদক্ষেপ নিল যে স্থান হল শ্রীঘরে ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে ৷
পেশায় সরকারি স্কুলের শিক্ষক শ্রীকান্ত গুপ্ত ৷ তাঁর জীবনে একটিই ইচ্ছে, বউ হবে বিউটি পেজেন্ট উইনার ৷ এমন ইচ্ছেকে বাস্তবায়িত করতে গিয়ে চুরি করতেও পিছপা হলেন না ৩২ বছরের ওই যুবক ৷ স্ত্রী প্রমীলা গুপ্ত যাতে সৌন্দর্য প্রতিযোগিতায় সকলের নজর কেড়ে নিতে পারেন, তাঁর জন্য ডিজাইনার শোরুম থেকে বেমালুম একটি দামী শাড়ি চুরি করে নিলেন শ্রীকান্ত ৷ তবে শেষরক্ষা হল না, কৃতকর্ম সামনে আসতেই যুবকের স্থান হল জেলে ৷
advertisement
ধৃত শ্রীকান্ত জেরায় জানিয়েছেন, বিলাসপুরে প্রতিবছর বর্ষায় সাওন সুন্দরী বলে একটি সৌন্দর্য প্রতিযোগিতা হয় ৷ বহুদিন ধরে শ্রীকান্তের স্বপ্ন তাঁর সুন্দরী স্ত্রী প্রমীলা ওই প্রতিযোগিতায় অংশ নিয়ে জয়ী হবে ৷ কিন্তু প্রতিযোগিতায় নজর কাড়তে দরকার ডিজাইনার জমকালো শাড়ি, যা কেনার সামর্থ্য ছিল না তাঁর ৷ তাই আগুপিছু না ভেবে সুন্দরী স্ত্রীকে জেতাতে মল থেকে ডিজাইনার শাড়িটি চুরি করে নেন তিনি ৷
advertisement
advertisement
অন্যদিকে, ওই চুরি যাওয়া শাড়িটি পরেই প্রতিযোগিতায় যখন ক্যাটওয়াক করেন ২৬ বছরের প্রমীলা, তখন দর্শকাসনে বসা এক ব্যক্তি শাড়িটি চিনতে পেরে ওই ডিজাইনার শোরুমে খবর দেন ৷ দোকান থেকে লোক এসে শাড়িটি শনাক্ত করতেই ধরা পড়ে যায় অভিযুক্ত ৷
শুধু শ্রীকান্ত নয়, এই চুরির ঘটনায় তাঁকে সাহায্য করার জন্য প্রমীলা ও শ্রীকান্তের এক তুতো ভাইকেও গ্রেফতার করেছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘সুন্দরী’ স্ত্রীয়ের ঠেলায় জেলে ঠাঁই হল শিক্ষকের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement