advertisement

Death of Cheetah: ১ মাসের মধ্যে দ্বিতীয় বার! ফের চিতার মৃত্যু মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে!

Last Updated:

Death of Cheetah:চলতি বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে যে ১২ টি চিতা আনা হয়েছিল তার মধ্যে একটি ছিল উদয়

ফাইল ছবি
ফাইল ছবি
ভোপাল : মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ফের একটি চিতার মৃত্যু হল৷ দক্ষিণ আফ্রিকা থেকে আনার দু’ মাসের মধ্যে মারা গেল শ্বাপদটি৷ এই নিয়ে গত এক মাসে দু’টি চিতার মৃত্যু হল এই জাতীয় উদ্যানে৷ রবিবার সকালে এই উদ্যানে ৬ বছর বয়সি পুরুষ চিতা উদয় অসুস্থ হয়ে পড়ে৷ তার পর মারা যায় শ্বাপদটি৷ চলতি বছর ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে যে ১২ টি চিতা আনা হয়েছিল তার মধ্যে একটি ছিল উদয়৷
বন দফতরের বিবৃতি থেকে জানা গিয়েছে দৈনিক রুটিন চেক আপে রবিবার সকালে ধরা পড়ে উদয় ক্লান্ত এবং সামান্য খুঁড়িয়ে হাঁটছে৷ ঘুমপাড়ানি গুলিতে তাকে ঘুম পাড়িয়ে সকাল ১১ নাগাদ শুরু হয় চিকিৎসা৷ কিন্তু পশু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে বিকেল ৪-এর সময় মারা যায় উদয়৷ মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর স্পষ্ট হবে বলে জানিয়েছেন বন দফতরের আধিকারিকরা৷
advertisement
advertisement
গত বছর সেপ্টেম্বর এবং এ বছর ফেব্রুয়ারিতে দু’ দফায় যথাক্রমে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে মোট ২০ টি চিতা আনা হয়েছিল ভারতে৷ গত মাসে কিডনি সংক্রমণের জেরে কুনো জাতীয় উদ্যানেই মারা যায় সাশা নামের একটি স্ত্রী চিতা৷ ফলে এখন দেশে রয়েছে মোট ১৮ টি প্রাপ্তবয়স্ক চিতা৷
advertisement
প্রসঙ্গত ১৯৫২ সালে ভারত থেকে বিলুপ্ত হয়ে যায় চিতার প্রজাতি৷ দেশে ফের এই চতুষ্পদের প্রজননের লক্ষ্যে বিদেশ থেকে আনানো হয়েছে এই বন্য প্রাণী৷ এই উদ্যোগ দেশে প্রথম এবং সারা বিশ্বে নজিরবিহীন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Death of Cheetah: ১ মাসের মধ্যে দ্বিতীয় বার! ফের চিতার মৃত্যু মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে!
Next Article
advertisement
হাতে মাত্র ৪৮ ঘণ্টা...! ১৮ মার্চের মধ্যেই, জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
১৮ মার্চের মধ্যেই...! জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ কমিশনের
  • জেলায় জেলায় পর্যবেক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ

  • পর্যবেক্ষকদের বড় নির্দেশ কমিশনের!

  • ১৮ মার্চের মধ্যেই পর্যবেক্ষকদের রিপোর্টের নির্দেশ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement