advertisement

চাঁদের মাটিতে মিলল বিক্রমের ধ্বংসাবশেষ, ছবি প্রকাশ করল নাসা

Last Updated:

শেষমেশ খোঁজ মিলল চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রমের ৷ চাঁদের মাটিতে বিক্রমের ধ্বংসাবশেষের ছবি সম্প্রতি প্রকাশ করল মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা ৷

#নয়াদিল্লি: শেষমেশ খোঁজ মিলল চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রমের ৷ চাঁদের মাটিতে বিক্রমের ধ্বংসাবশেষের ছবি সম্প্রতি প্রকাশ করল মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা ৷
প্রকাশ্যে আসা নাসা ছবিতে বিক্রমের ধ্বংসাবশেষকে নীল ও সবুজ রঙ করে চিহ্নিত করা হয়েছে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিতে দেখানো নীল রংগুলিই আসলে বিক্রমের ধ্বংসাবশেষ। আর ছবিতে দেখানো সবুজ রং হল বিক্রমের ভেঙেপড়া টুকরোর ধাক্কায় সরে যাওয়া চাঁদের মাটি।
Nasa
advertisement
advertisement
নাসার প্রকাশ করা ছবিতে দেখা গিয়েছে চাঁদের মাটিতে কয়েক কিমি এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে বিক্রমের ধ্বংসাবশেষ ৷
গত ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে অবতরণের সময়ে চন্দ্রযান ২ এর অরবিটারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ল্যান্ডার বিক্রমের। চাঁদের মাটি থেকে ২.১ কিলোমিটার ওপরে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়। এই বিক্রমের মধ্যেই ছিল রোভার প্রজ্ঞাণ। তখনই মনে করা হয়েছিল, চাঁদের বুকে কোথাও মুখ থুবড়ে পড়েছে বিক্রম।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চাঁদের মাটিতে মিলল বিক্রমের ধ্বংসাবশেষ, ছবি প্রকাশ করল নাসা
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement