advertisement

বন্ধ গাড়ির ভিতর থেকে উদ্ধার একই পরিবারের ৭ জনের দেহ! হরিয়ানায় চাঞ্চল্য

Last Updated:

Panchkula Family Death News: প্রাথমিক ভাবে এই সাত জনের মৃত্যুকে নিছক দুর্ঘটনা বলে মনে করছে না পুলিশ। বরং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, গাড়ির ভিতর আত্মহত্যা করেছেন ওই সাত জন।

News18
News18
পঞ্চকুলা, হরিয়ানা: বন্ধ গাড়ির ভিতর থেকে উদ্ধার হল ৭ জনের মৃতদেহ ৷ তাঁরা সকলে একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে ৷ প্রাথমিকভাবে এটা আত্মহত্যার ঘটনা বলে মনে করছে পুলিশ ৷ কারণ দুর্ঘটনা নয় বলেই অনুমান পুলিশের ৷ গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও।
স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির দরজা ভেঙে সাত জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ওই পরিবারের সদস্যেরা উত্তরাখণ্ডের দেহরাদুনের বাসিন্দা। সোমবার একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রী-পুত্রকে নিয়ে হরিয়ানার বাগেশ্বরধামে গিয়েছিলেন ওই পরিবারের সদস্য প্রবীণ মিত্তল । সেখান থেকে ফেরার সময়ই এই ঘটনা ঘটে। গাড়িতে  ছিলেন বছর ৪২-এর এক ব্যক্তি, তাঁর বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং তিন সন্তান ৷
advertisement
পুলিশ জানতে পেরেছে, প্রবীণের বাজারে অনেক দেনা ছিল। পাওনাদারদের চাপেই তিনি পরিবারের সকলকে নিয়ে এই চরম সিদ্ধান্ত নিলেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বন্ধ গাড়ির ভিতর থেকে উদ্ধার একই পরিবারের ৭ জনের দেহ! হরিয়ানায় চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement