advertisement

Manipur | Amit Shah: হিংসার শিকড় সন্ধানে প্যানেল, রয়েছে আর্থিক সাহায্যও, মণিপুরে দাঁড়িয়ে একগুচ্ছ ঘোষণা অমিত শাহের

Last Updated:

এর আগেও অবশ্য হিংসার পটভূমি তৈরি হচ্ছিল উপজাতি অধ্যুষিত অঞ্চলে৷ কুকি উপজাতির বাসিন্দাদের সংরক্ষিত অরণ্যের এলাকা থেকে অন্যত্র সরানোর প্রক্রিয়া ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল৷ তারপরেই ওই মিছিল৷

মণিপুর: মণিপুরে হিংসার কারণ খুঁজতে বিশেষ প্যানেল তৈরি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্তরী অমিত শাহ৷ প্যানেলের শীর্ষে রাখা হয়েছে একজন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে৷ এছাড়াও, হিংসার সঙ্গে জড়িত ৬টি মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে দেওয়া হয়েছে৷
বর্তমানে চারদিনের মণিপুর সফরে রয়েছেন অমিত শাহ৷ গত বুধবার তিনি উপদ্রুত এলাকার মানুষের সঙ্গেও সরাসরি কথা বলেন৷ পরিস্থিতি বুঝতে এবং ভবিষ্যৎ পরিকল্পনা স্থির করতে হয় হাই প্রোফাইল বৈঠক৷ এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, ‘‘সিবিআই ঘটনার তদন্ত করবে৷ কেন্দ্রের নজরদারিতেই তদন্ত প্রক্রিয়া এগোবে৷ আমি সকলকে আশ্বাস দিচ্ছি যে, হিংসার শিকড় সন্ধানে সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে এই তদন্ত করা হবে৷’’
advertisement
আরও পড়ুন: জুনেই লোকসভা ভোটের ঢাকে কাঠি! রাজ্যে পর পর মোদি-শাহ-নাড্ডার মেগা শো
এছাড়াও, স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হিংসায় নিহতদের পরিবারকে কেন্দ্র এবং রাজ্যের তরফে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা অর্থনৈতিক সাহায্য করা হবে৷ শাহ বলেন, ‘‘৩০ হাজার মেট্রিক টন চাল পাঠানো হবে কেন্দ্রের তরফে৷ কুকি এলাকায় আরও চিকিৎসক পাঠানো হবে৷ ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে পঠনপাঠন এবং পরীক্ষার ব্যবস্থা করা হবে৷’’
advertisement
advertisement
মণিপুরে সাম্প্রতিক এই অশান্ত অবস্থার সূত্রপাত গত ৩ মে৷ মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতি (ST) স্টেটাস দেওয়ার সরকারি সিদ্ধান্ত ঘিরেই যাবতীয় অশান্তি৷ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই গত ৩ মে ‘Tribal Solidarity March’-এর আয়োজন করা হয় মণিপুরের নাগরিকদের একাংশের তরফে৷ সেই থেকেই অগ্নিগর্ভ উত্তরপূর্বের এই শান্ত রাজ্য৷
advertisement
আরও পড়ুন: পুলিশের নিরাপত্তা নিয়ে ফের শুভেন্দুর নিশানায় অভিষেক, নথি তুলে ধরে ট্যুইট
এর আগেও অবশ্য হিংসার পটভূমি তৈরি হচ্ছিল উপজাতি অধ্যুষিত অঞ্চলে৷ কুকি উপজাতির বাসিন্দাদের সংরক্ষিত অরণ্যের এলাকা থেকে অন্যত্র সরানোর প্রক্রিয়া ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল৷ তারপরেই ওই মিছিল৷
মণিপুরের মোট জনসংখ্যার ৫৩ শতাংশই মেইতেই সম্প্রদায়ের৷ তাঁরা মূলত, ইম্ফল উপত্যকার বাসিন্দা৷ অন্যদিকে, নাগা, কুকির মতো উপজাতির প্রতিনিধিরা মূলত বসবাস করেন পার্বত্য এবং অরণ্য অধ্যুষিত এলাকায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Manipur | Amit Shah: হিংসার শিকড় সন্ধানে প্যানেল, রয়েছে আর্থিক সাহায্যও, মণিপুরে দাঁড়িয়ে একগুচ্ছ ঘোষণা অমিত শাহের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement