advertisement

উচ্চপর্যায়ে সংঘর্ষবিরতি চুক্তিকে অগ্রাহ্য, সীমান্তে গুলির লাড়াইয়ে মৃত ২ জওয়ান

Last Updated:

ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের৷ মৃত্যু হল ২ বিএসএফ জওয়ানের৷ রবিবার ভোরে আর্ন্তজাতিক সীমানায় ফের হল গোলাগুলি৷

#নয়াদিল্লি: ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের৷ মৃত্যু হল ২ বিএসএফ জওয়ানের৷ রবিবার ভোরে আর্ন্তজাতিক সীমানায় ফের হল গোলাগুলি৷ আখনুর সেক্টরের প্রাগওল এলাকায় ভোররাতে পাকিস্তানি সেনার গুলিতে ২বিএসএফ জওয়ান গুরুতর আহত হন৷ পরে হাতপাতালে নিয়ে গেলে তাদের মৃত্যু হয়৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও চলছে গুলির লড়াই৷
প্রসঙ্গত সপ্তাখনেক আগেই দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকে সংঘর্ষবিরতির ঘোষণা করা হয়৷ ২৯শে মে ভারত-পাক ডিজিএমও স্তরের বৈঠকে ভারতের পক্ষ থেকে লেফ্টনেন্ট জেনারেল অনিল চৌহান ও পাকিস্তানের মেজর জেনারেল সাহির সমশাদ মির্জার সাক্ষাতে ২০০৩র সংঘর্ষবিরতি চুক্তির কথা উল্লেখ করে সীমান্তে সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়৷ কিন্তু তারপর সীমান্তে ফের গুলির লড়াইয়ে হতবাক সকলেই৷
advertisement
advertisement
রমজানের সময় কোন রকম আক্রমন যাতে না হয়, এমন আর্জি রেখেছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি৷ কেন্দ্র তার অনুমোদনও করে৷ কিন্তু সংঘর্ষ থামার যে কোন নামই নিচ্ছে না,২জওয়ানের মৃত্যুই তার প্রমাণ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উচ্চপর্যায়ে সংঘর্ষবিরতি চুক্তিকে অগ্রাহ্য, সীমান্তে গুলির লাড়াইয়ে মৃত ২ জওয়ান
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement