advertisement

CBSE ফলপ্রকাশ নিয়ে কী জানালেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর ?

Last Updated:

বুধবার CBSE বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে আগামী সপ্তাহে সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশ হতে পারে ৷

#নয়াদিল্লি: CBSE বোর্ডের ফলপ্রকাশ নিয়ে বেশ কয়েকদিন ধরেই ধোঁয়াশা দেখা দিয়েছে ৷ বুধবার CBSE বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছে আগামী সপ্তাহে সিবিএসই দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশ হতে পারে ৷ বোর্ড সূত্রে খবর, মাকর্স মডারেশন পলিসি নিয়ে একটি মামলা হাইকোর্টে এতদিন বিচারাধীন থাকায় ফলপ্রকাশেও বিলম্ব হচ্ছে বলে মত শিক্ষামহলের ৷
কিন্তু বুধবার দিল্লি হাই কোর্টের রায়ের পর পড়ুয়ারা কিছুটা স্বস্তি পেলেও বৃহস্পতিবার জানা যায় সুপ্রিম কোর্টে CBSE বোর্ড এই রায়কে চ্যালেঞ্জ করতে চলেছে ৷ এরপর ফের ফলপ্রকাশের দিন ফের ধোঁয়াশা দেখা দেয় ৷
তবে এদিন সমস্ত জল্পনার অবশান ঘটিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন সময় মতোই প্রকাশিত হবে সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফল ৷
advertisement
advertisement
কোর্টের নির্দেশে পড়ুয়ারা হাঁফ ছেড়ে বাঁচলেও ফলপ্রকাশে বিলম্ব হওয়ায় কলেজে ভর্তির সুযোগ পাওয়া নিয়ে উদ্বেগে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ৷ ইতিমধ্যেই বহু প্রি-ইউনিভার্সিটির ফলপ্রকাশ হয়ে যাওয়ায় স্নাতক স্তরে ভালো জায়গায় সুযোগ পাওয়া নিয়ে আশঙ্কায় সিবিএসই বোর্ডের পড়ুয়ারা ৷
এবছরের CBSE-এর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ লাখ ৷ অনলাইনে রেজাল্ট দেখা যাবে সিবিএসই-এর সরকারি ওয়েবসাইট cbse.nic.in-এ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
CBSE ফলপ্রকাশ নিয়ে কী জানালেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement