advertisement

নারদ ফুটেজে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করতে চলেছে সিবিআই

Last Updated:

নারদকাণ্ডে এবার এফআইআর করতে চলেছে সিবিআই ৷

#নয়াদিল্লি:  নারদকাণ্ডে এবার এফআইআর করতে চলেছে সিবিআই ৷ স্টিং অপারেশনের ফুটেজে যাঁদের দেখা গিয়েছে তাঁদের বিরুদ্ধে এবার এফআইআরের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷
এর পাশাপাশি  অসম্পাদিত ফুটেজে যাঁদের নাম শোনা গিয়েছে ৷ তাঁদের নাম পরে এফআইআর-এ যুক্ত হবে বলেও সিবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে ৷ তবে  কলকাতা না দিল্লি কোথায় এফআইআর করা হবে, এ নিয়ে এখন আইনি পরামর্শ নিচ্ছে সিবিআই ৷ আর্থিক লেনদেনে দুর্নীতি রয়েছে ৷ রাজনৈতিক অনুদান বা চাঁদার কথা নেই ৷ ফুটেজের কোথাও এ নিয়ে কথা নেই বলেই জানিয়েছে সিবিআই ৷ নারদের প্রাথমিক অনুসন্ধানপর্ব চূড়ান্ত ৷ গতকাল, বৃহস্পতিবার দিল্লিতে ম্যাথু স্যামিউলের বয়ান রেকর্ডও করেছে সিবিআই ৷
advertisement
ফুটেজে দেখতে পাওয়া দৃশ্যের পিছনের সত্যতাটি কি ? দুর্নীতি না ঘুষ ? ওই ২৬টি ফুটেজের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না সিবিআই ৷ প্রয়োজনে ৫৭ ঘণ্টার ওই স্টিং ফুটেজকে আরও একবার ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর কথা ভাবছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷  স্টিং-এ ব্যবহৃত ম্যাথু স্যামুয়েলের আইফোন ফোর-এসের দুটি IMEI নম্বর। ডুয়াল সিমেও দুটি আলাদা ক্রম সংখ্যা। যে জটিলতা মেটাতে প্রযুক্তিবিদদের সাহায্যের প্রয়োজন। ম্যাথুর সঙ্গেও এই নিয়ে কথা বলবে সিবিআই।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নারদ ফুটেজে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করতে চলেছে সিবিআই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement