advertisement

নারদ তদন্তে ৩ সাংসদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার অনুমতি চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি সিবিআইয়ের

Last Updated:

নারদা তদন্তে ৩ বর্তমান সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে সিবিআই

#নয়াদিল্লি: নারদা তদন্তে ৩ বর্তমান সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছে সিবিআই । নারদা স্টিং কাণ্ডে ভয়েস টেস্ট ও জিজ্ঞাসাবাদের জন্য ১১ সাংসদকে তলব করেছে সিবিআই। এদের মধ্যে ৩ বর্তমান সাংসদ ও ১ প্রাক্তন সাংসদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ।
advertisement
এই সাংসদদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুমতি চেয়েছে সিবিআই ও এই মর্মেই বিড়লাকে চিঠি দিয়েছে সিবিআই । আগামী সপ্তাহে অভিযুক্তদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই । শনিবার,সোমবার ও মঙ্গলবার নিজাম প্যালেসে অভিযুক্তদের তলব করেছে সিবিআই ।
advertisement
এর আগেও ২ জনের ভয়েস স্যাম্পল নেওয়া হয় সিবিআইয়ের তরফ থেকে । জেরা করা হয় ম্যাথু স্যামুয়েল ও কেডি সিংকে। কার নির্দেশে তৈরি নারদ স্টিং অপারেশন শুরু হয়েছিল ৷ কে তৈরি করেছিলেন ওই ভিডিও? নারদ স্টিং অপারেশনের উৎস সন্ধানে নেমেছে সিবিআই ৷ নারদ স্টিং নিয়ে ধোঁয়াশাগুলি কাটাতে কে ডি সিং ও ম্যাথু স্যামুয়েলকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ প্রায় আড়াই ঘন্টা ধরে চলে জেরা পর্ব ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নারদ তদন্তে ৩ সাংসদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার অনুমতি চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি সিবিআইয়ের
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement