advertisement

Manish Sisodia: সিবিআই এফআইআর-এ এক নম্বরে নাম, মদ নীতি কাণ্ডে বিপাকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া

Last Updated:

সিবিআই-এর অভিযোগ, দিল্লিতে সিসোদিয়া যে নতুন মদ নীতি চালু করেন, তাতে উপ রাজ্যপালের অনুমতি ছাড়াই মদ বিক্রি করা যাবে৷

বিপাকে সিসোদিয়া৷
বিপাকে সিসোদিয়া৷
#দিল্লি: দিল্লির সরকারের মদ নীতি নির্ধারণে দুর্নীতির অভিযোগে দায়ের করা সিবিআই-এর এফআইআর-এ এক নম্বরে রয়েছে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নাম৷ সিসোদিয়া সহ মোট ১৫ জনের নামে এফআইআর দায়ের করেছে সিবিআই৷
সিবিআই-এর অভিযোগ, সিসোদিয়া ঘনিষ্ঠকে পাঁচ কোটি টাকা দিয়েছিলেন সমীর মহেন্দ্রু নামে এক মদ ব্যবসায়ী৷ এর পাশাপাশি সিসোদিয়ার আরও এক ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীর থেকে নগদে দুই থেকে চার কোটি টাকা সংগ্রহ করেছিলেন বলেও এফআইআর-এ উল্লেখ করেছে সিবিআই৷
advertisement
advertisement
এ দিন সকাল থেকেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়ি সহ সাতটি রাজ্যের ৩১টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই৷ ১২ ঘণ্টা ধরে এই তল্লাশি অভিযান চলে৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিসোদিয়া৷ তিনি দিল্লির এক্সাইস দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী৷
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও সিসোদিয়ার পাশে দাঁড়িয়েছেন৷ আম আদমি পার্টিও সিসোদিয়ার পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছে৷ এফআইআর-এ সিসোদিয়া ছাড়াও বেশ কয়েকজন সরকারি আধিকারিকের নাম রয়েছে৷ এ ছাড়াও সিসোদিয়ার ঘনিষ্ঠ তিন জনের নাম রয়েছে এফআইআর-এ৷
advertisement
সিবিআই-এর অভিযোগ, দিল্লিতে সিসোদিয়া যে নতুন মদ নীতি চালু করেন, তাতে উপ রাজ্যপালের অনুমতি ছাড়াই মদ বিক্রি করা যাবে৷ গত নভেম্বর মাসে এই নতুন নীতি চালু করা হয়৷ যদিও ৩০ জুলাই তা প্রত্যাহার নেওয়া হয়৷ এর পরেই সিবিআই তদন্তের সুপারিশ করেন উপরাজ্যপাল ভি কে সাক্সেনা৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Manish Sisodia: সিবিআই এফআইআর-এ এক নম্বরে নাম, মদ নীতি কাণ্ডে বিপাকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement