advertisement

তোলা না দেওয়ায় পিটিয়ে খুন গুজরাটে

Last Updated:

তোলা দিতে রাজি না হওয়ায় গুজরাটের এক ব্যক্তিকে পিটিয়ে মারল আটজনের একটি দল ৷ পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামরায় ৷

#আহমেদাবাদ: তোলা দিতে রাজি না হওয়ায় গুজরাটের এক ব্যক্তিকে পিটিয়ে মারল আটজনের একটি দল ৷ পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামরায় ৷
ভিডিওটিতে দেখা যাচ্ছে, সময়টা রাত ৷ চারিদিক বেশ অন্ধকার ৷ একটি সরু গলির ভিতর আচমকা একজনকে ছুটে আসতে দেখা গেল ৷ তার পিছনে ছুটে আসছে সাত আটজন যবক ৷ হাতে রড ও লাঠি নিয়ে ছুটে আসছে ৷ সকলের বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে ৷ ধরে ফেলেন ব্যক্তিকে ৷ এরপর রাস্তায় ফেলে মারতে থাকেন ৷ রাস্তার উপর পিটিয়ে খুন করেন ওই ব্যক্তিকে ৷
advertisement
আক্রান্ত ব্যক্তি গুজরাটের ভাবনাগরের বাসিন্দা ৷ পেশায় তিনি একজন সবজি বিক্রেতা ৷ পুলিশ জানিয়েছে, সম্প্রতি রফিক হোসেন নামে ওই ব্যক্তি ২৫ লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি কেনেন ৷ তারপর থেকেই বেশ কয়েকদিন ধরেই একদল ছেলে তার কাছে থেকে টাকা চাইছিলেন ৷ কিন্তু রফিক জানান যে তিনি বাড়িটি লোন করে কিনেছেন ৷ তাই তার পক্ষে তোলা দেওয়া সম্ভব নয় ৷ এর জেরেই তার উপর হামলা হয় বলে অনুমান পুলিশের ৷
advertisement
advertisement
সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ঘটনায় বেশ কয়েকজনে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তোলা না দেওয়ায় পিটিয়ে খুন গুজরাটে
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement