advertisement

Nirbhaya Case: 'একই ইস্যু বারবার তোলা যাবে না,' নির্ভয়া-দোষী পবনের 'নাবালক' আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

Last Updated:

বিচারপতি আর ভানুমতির নেতৃত্বাধীন বেঞ্চ পবন গুপ্তার আবেদনের শুনানি করে৷ গত শুক্রবারই নির্ভয়া কাণ্ডে ৪ দোষীকে পয়লা ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হবে বলে নির্দেশ দেয় আদালত৷ পবন গুপ্তার আবেদনে ফের এই মামলায় তৈরি হয় আইনি জটিলতা৷

#নয়াদিল্লি: নির্ভয়া গণধর্ষণ-খুনে অন্যতম দোষী পবন গুপ্তার আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ রীতিমতো বিরক্ত হয়ে শীর্ষ আদালত জানাল, একই ইস্যু নিয়ে বারবার আলোচনার কোনও মানে হয় না৷ আবেদনটি নিয়ে কোনও আলোচনাতেই রাজি হয়নি দেশের শীর্ষ আদালত৷ যার নির্যাস, পবন গুপ্তাকে পয়লা ফেব্রুয়ারি বাকি তিন দোষীর সঙ্গে ফাঁসিই দেওয়া হবে৷
পয়লা ফেব্রুয়ারি সকাল ৬টায় জারি হয়ে গিয়েছে মৃত্যু পরোয়ানা৷ এ হেন পরিস্থিতিতে ফের রায় সংশোধনের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল নির্ভয়া গণধর্ষণ-খুন কাণ্ডে ৪ দোষীর মধ্যে একজন পবন গুপ্তা৷ শীর্ষ আদালতে আবেদনে সে জানিয়েছিল, নির্ভয়া গণধর্ষণ ও খুনের সময় সে নাবালক ছিল৷
বিচারপতি আর ভানুমতির নেতৃত্বাধীন বেঞ্চ পবন গুপ্তার আবেদনের শুনানি করে৷ গত শুক্রবারই নির্ভয়া কাণ্ডে ৪ দোষীকে পয়লা ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হবে বলে নির্দেশ দেয় আদালত৷ পবন গুপ্তার আবেদনে ফের এই মামলায় তৈরি হয় আইনি জটিলতা৷ ২০১২ সালের ১৬ ডিসেম্বর শীতের রাতে দিল্লিতে ২৩ বছর বয়সি প্যারামেডিক্যালের ছাত্রীকে গণধর্ষণ করে নৃশংস ভাবে অত্যাার করে ৫ জন৷ তার মধ্যে একজন দোষী আত্মহত্যা করেছে৷ বাকি ৪ জনের ফাঁসির সাজা৷
advertisement
advertisement
পবন গুপ্তা তার আবেদনে লিখেছিল, 'অপরাধের সময় আমি একজন নির্দোষ নাবালক ছিলাম৷ তাই আমায় জুভেনাইল আইনে সাজা দেওয়া হোক৷' অর্থাত্‍ কম সময়ের হাজতবাস৷ তার আরও দাবি, ওই সময় তার বয়স পরীক্ষা করা হয়নি৷ গত বছর ডিসেম্বরেও সে এই দাবি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল৷ কিন্তু হাইকোর্ট তা খারিজ করে দেয়৷ সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পবন৷
advertisement
বিনয় শর্মা, মুকেশ সিং, অক্ষয় কুমার সিং ও পবন গুপ্তাকে প্রথমে ২২ জানুয়ারি তিহার জেলে ফাঁসির সাজা দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট৷ এরপর মুকেশ সিং প্রাণভিক্ষার আর্জি জানিয়ে কিউরেটিভ পিটিশ দাখিল করে সুপ্রিম কোর্টে৷ কিন্তু শীর্ষ আদালতে তা খারিজ হয়ে যায়৷ ফের সে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানায়৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও তার প্রাণভিক্ষার আর্জি খারিজ করেন৷ ফের জারি হয় মৃত্যু পরোয়ানা৷ ১ ফেব্রুয়ারি সকাল ৬টায় ৪ জনের ফাঁসি তিহার জেলে৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Nirbhaya Case: 'একই ইস্যু বারবার তোলা যাবে না,' নির্ভয়া-দোষী পবনের 'নাবালক' আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement