advertisement

ফোন করলেই বাতিল ট্রেনের টিকিট

Last Updated:

এবার থেকে একটি ফোন কলের মাধ্যমে খুব সহজেই বাতিল করা যাবে ট্রেনের টিকিট ৷ এপ্রিল মাস থেকে এমনই একটি পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ ৷ এতদিন পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে কাউন্টারে পৌঁছে বাতিল করা টিকিটের টাকা ফেরত নিতে বহু সমস্যায় পড়তে হত যাত্রীদের ৷ অনেকেই বিভিন্ন কারণে টিকিট বাতিল করতে না পারায় টাকা ফেরত পেতেন না ৷ যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই নতুন পদক্ষেপ নিল রেল ৷

#নয়াদিল্লি: এবার থেকে একটি ফোন কলের মাধ্যমে খুব সহজেই বাতিল করা যাবে ট্রেনের কনফার্মড টিকিট ৷ এপ্রিল মাস থেকে এমনই একটি পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ ৷ এতদিন পর্যন্ত নির্দিষ্ট সময়ের মধ্যে কাউন্টারে পৌঁছে বাতিল করা টিকিটের টাকা ফেরত নিতে বহু সমস্যায় পড়তে হত যাত্রীদের ৷ বাতিলের জন্য যাত্রীকে যেতে হতো রেলের টিকিট কাউন্টারে। কিন্তু যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই নতুন পদক্ষেপ নিল রেল ৷ এবার থেকে কাউন্টারে না গিয়ে একটি  ফোন করেই বাতিল করা যাবে টিকিট।
এই বিষয়ে একজন রেল আধিকারিক জানিয়েছেন, ‘এবার থেকে ১৩৯ নম্বরে ডায়েল করে ট্রেনের টিকিট বাতিল করা যাবে ৷ এই নম্বরে ফোন করলে যাত্রীদের ফোনে ম্যাসেজের মাধ্যমে একটি OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে ৷ সেই দিনই ওই OTP নিয়ে কাউন্টারে দেখালেই বাতিল টিকিটের টাকা ফেরত পেয়ে যাবেন যাত্রীরা ৷’ নতুন নিয়ম অনুযায়ী টিকিট বাতিল করার চার্জ এবার থেকে দ্বিগুন করে দিয়েছে রেল ৷ রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রেল টিকিটের কালো বাজারি বন্ধ করতে এই পদক্ষেপ নিয়েছে রেল ৷ যারা অনলাইনে টিকিট বুক করবেন তারা অনলাইনেই টিকিট বাতিল করতে পারবেন ৷ তবে যারা কাউন্টার থেকে টিকিট কাটবেন তাদের জন্যই এই সুবিধা থাকবে ৷ এই পরিষেবার জন্য সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে ৷ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে থেকে আনুষ্ঠানিক ভাবে চালু করা হবে এই পরিষেবা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ফোন করলেই বাতিল ট্রেনের টিকিট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement