advertisement

টাকা দিয়ে সারোগেসি আর নয়, কেন্দ্রের নয়া বিল

Last Updated:

গুলজার কন্যা বহুবছর আগে এক ছবি তৈরি করেছিলেন ৷ ছবির নাম ‘ফিলহাল’ ৷

#নয়াদিল্লি: গুলজার কন্যা বহুবছর আগে এক ছবি তৈরি করেছিলেন ৷ ছবির নাম ‘ফিলহাল’ ৷ ছবিতে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন, টাব্বু, পলাশ সেন, সঞ্জয় সূরি৷ ছবির পর্দায় সারোগেসি অর্থাৎ অন্য নারীর গর্ভ ভাড়া নিয়ে সন্তান লাভ ব্যাপারটা এসে গেলেও, বাস্তবে সারোগেসি নিয়ে সম্যক ধারণ খুব একটা বেশি মানুষের মধ্যে ছিল না ৷ তবে এখন সময় বদলেছে, হাতের মুঠোয় ইন্টারনেট ৷ নানা ইনফরমেশন ৷
তার ওপর বলিউড থেকে হলিউডের নামজাদা তারকারা এই পদ্ধতিকে কুর্ণিশ জানিয়ে সন্তান লাভ করেছে ৷ আর সে কারণেই হয়তো বাস্তবের চিত্রটা বদলেছে সারোগোসি নিয়ে ৷ তবে একদিকে যেমন সারোগোসি প্রচার ও প্রসার লাভ করেছে৷ তেমনি সারোগেসি নিয়ে চিন্তার ভাজ পড়েছে সরকারি আমলাদের কপালে ৷ কারণ, তথ্যদি ঘেঁটে দেখা গিয়েছে, সারোগেসি নিয়ে দেশে শুরু হয়েছে এক অদ্ভুত ব্যবসা, প্রয়োজনের তুলনায় এই রকম পদ্ধতি ব্যবহার ফ্যাশনে রূপান্তরিত হয়েছে ৷ আর সে কারণেই কেন্দ্রীয় সরকার আনতে চলেছে নয়া বিল ৷
advertisement
বুধবার এই বিষয়ে মন্তব্য করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, বড় বড় সেলিব্রিটি, যাঁদের দু’দুটি সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাঁরাও সারোগেসির সুযোগ নিয়েছেন ৷ সারোগেসি এখন একটা ফ্যাশন, একটা বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে৷
advertisement
নয়া বিল অনুযায়ী, সমস্ত বাণিজ্যিক সারোগেসি বা গর্ভ ভাড়া নেওয়ার নিষেধজ্ঞা ৷ শুধমাত্র ভারতীয় সন্তানহীন দম্পতিরাই সারোগেসি করতে পারবেন ৷ বিদেশি এমনকী অনাবাসী ভারতীয়রাও এ দেশে সারোগেসি করাতে পারবেন না ৷ কমপক্ষে ৫ বছর বিয়ে হওয়া নিঃসন্তান দম্পতিই আবেদন করতে পারবেন ৷ মহলার বয়স ২৩-৫০ ও পুরুষের ২৬-৫৫ বছরের মধ্যে হতে হবে ৷ আগে থেকে সন্তান থাকলে বা দত্তক নিলে সারোগেসি ব্যবহার করা যাবে না ৷ শুধুমাত্র নিকট আত্মীয়ের গর্ভ ভাড়া করা যাবে ৷ সারোগেসির ক্ষেত্রে কোনওরকম লেনদেন হবে না ৷ সারোগেসির সন্তানদের অবহেলা করলেন দশ বছরের জেল ৷
advertisement
সারোগেসি পদ্ধতি ব্যবহার করে আমির খান, শাহরুখ খান ও তুষার কাপুর সন্তান লাভ করেছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
টাকা দিয়ে সারোগেসি আর নয়, কেন্দ্রের নয়া বিল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement