advertisement

ঋষভ পন্থকে যাঁরা বাঁচিয়েছিলেন, তাঁদের পুরস্কৃত করছে উত্তরাখণ্ড সরকার, ঘোষণা পুষ্কর ধামির

Last Updated:

রবিবার তিনি বলেন, "যে সমস্ত বাসচালক এবং হরিয়ানা রোডওয়েসের কর্মী শুক্রবার ক্রিকেটার ঋষভ পন্থের জীবন বাঁচিয়েছেন, আগামী প্রজাতন্ত্র দিবসের দিন তাঁদের সম্মানিত করবে উত্তরাখণ্ড সরকার।"

#দেহরাদুন: যে সমস্ত বাসচালক ঋষভ পন্থের জীবন বাঁচিয়েছেন, তাঁদের পুরস্কৃত করার ঘোষণা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
রবিবার তিনি বলেন, "যে সমস্ত বাসচালক এবং হরিয়ানা রোডওয়েসের কর্মী শুক্রবার ক্রিকেটার ঋষভ পন্থের জীবন বাঁচিয়েছেন, আগামী প্রজাতন্ত্র দিবসের দিন তাঁদের সম্মানিত করবে উত্তরাখণ্ড সরকার।"
পুষ্কর ধামির কথায়, "বাসচালক এবং অপারেটরদের চোখের সামনে ঋষভ পন্থের গাড়ি ডিভাইডারে ধাক্কা লেগে বেশ কয়েকবার পর পর পাল্টি খায়। ওঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ঋষভকে উদ্ধার করেন। অপারেটররা যেভাবে এমন আপৎকালীন পরিস্থিতি সামলেছেন, তা প্রশংসাযোগ্য।"
advertisement
advertisement
আরও পড়ুন: কুয়াশায় বর্ষবরণ, বছরের প্রথম দিনেই বাড়ল তাপমাত্রা! আবহাওয়ার বড় আপডেট
বর্তমানে উত্তরাখণ্ডের একটি হাসপাতালে ভর্তি ভারতীয় ক্রিকেট দলের সদস্য ঋষভ। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। গত শুক্রবার, ৩০ ডিসেম্বর ভোরে দিল্লি-উত্তরাখণ্ড হাইওয়েতে ডিভাইডারে ধাক্কা লাগে ঋষভের গাড়ি। সেই সময় গাড়িতে একাই ছিলেন ঋষভ। তাঁর কপাল, পিঠ ও পা-এ আঘাত লেগেছে।
advertisement
উত্তরাখণ্ড পুলিশ রবিবার জানিয়েছে, শুক্রবার ভোররাতে দিল্লি-উত্তরাখণ্ড হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর সময় ঘুমে চোখ লেগে গিয়েছিল ঋষভের। আর তাতেই ঘটেছিল দুর্ঘটনা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ঋষভ পন্থকে যাঁরা বাঁচিয়েছিলেন, তাঁদের পুরস্কৃত করছে উত্তরাখণ্ড সরকার, ঘোষণা পুষ্কর ধামির
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement