advertisement

Madhya Pradesh Bus Accident: সেতু থেকে নর্মদায় পড়ল বাস, মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ১৩

Last Updated:

বৃষ্টিতে ভেজা রাস্তায় চাকা পিছলে গিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে৷

নদীতে পড়ল যাত্রীবাহী বাস৷
নদীতে পড়ল যাত্রীবাহী বাস৷
#ইন্দৌর: মধ্যপ্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন৷ এ দিন সকালে ইন্দৌর থেকে পুণেগামী যাত্রী বোঝাই একটি বাস সেতুর রেলিং ভেঙে নর্মদা নদীতে গিয়ে পড়ে৷ এখনও পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ১৩ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১৫ জনকে৷
সংবাদসংস্থার খবর অনুযায়ী, বৃষ্টিতে ভেজা রাস্তায় চাকা পিছলে গিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে৷ মধ্যপ্রদেশের থড় জেলায় আগ্রা- মুম্বাই হাইওয়ের উপরে খালঘাট এলাকায় একটি সেতুর উপর থেকে বাসটি নর্মদা নদীতে পড়ে যায়৷
advertisement
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘটনায় শোকপ্রকাশ করে জানিয়েছেন, 'জেলা প্রশাসনের দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে৷ বাসটি নদী থেকে তোলা হয়েছে৷ খাড়গোন, থড় জেলা প্রশাসনের সঙ্গে আমি নিরন্তর যোগাযোগ রাখছি৷ আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে৷'
advertisement
এনডিটিভি-তে প্রকাশিত খবর অনুযায়ী, বাসটিতে চল্লিশ জন মতো যাত্রী ছিলেন৷ ফলে হতাহত বাড়ার আশঙ্কা রয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Madhya Pradesh Bus Accident: সেতু থেকে নর্মদায় পড়ল বাস, মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement