advertisement

প্রেমিকাকে গাড়ির চাকায় পিষে দিল উচ্চপদস্থ আমলার ছেলে! মহারাষ্ট্রে মারাত্মক অভিযোগ

Last Updated:

ওই তরুণীর দাবি অনুযায়ী, ঘটনার দিন ভোর সাড়ে চারটে নাগাদ একটি হোটেলে তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করতে যান তিনি৷

প্রিয়া সিং এবং তাঁর অভিযুক্ত প্রেমিক অর্শ্বজিৎ৷
প্রিয়া সিং এবং তাঁর অভিযুক্ত প্রেমিক অর্শ্বজিৎ৷
থানে: প্রেমিকার সঙ্গে ঝগড়া৷ তার জেরে গাড়ির তলায় ওই তরুণীকে পিষে মারার চেষ্টা করল প্রেমিক৷ অভিযুক্ত ওই যুবক আবার মহারাষ্ট্র সরকারের একজন উচ্চপদস্থ আমলার ছেলে৷ এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের থানেতে৷
প্রিয়া সিং নামে ওই তরুণীর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকেই এই খবর সামনে এসেছে৷ আক্রান্ত ওই তরুণীর দাবি অনুযায়ী, তাঁর প্রেমিকের বাবা অনিল গায়কোয়াড় মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশনের এমডি৷ ওই তরুণীর দাবি অনুযায়ী, তাঁর প্রেমিকের দুই ,বন্ধুও এই কাণ্ডের সঙ্গে যুক্ত ছিল৷
গত ১১ ডিসেম্বর এই ঘটনা ঘটেছিল বলে অভিযোগ৷ গাড়ির চাকায় পিষ্ট হয়ে ওই তরুণীর ডান পা ভেঙে গিয়েছে৷ তাঁর পেট, পিঠ এবং হাতেও আঘাত লাগে বলে অভিযোগ৷ বর্তমানে ওই তরুণী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন৷
advertisement
advertisement
পেশায় মডেল ওই তরুণীর অভিযোগ, অশ্বজিৎ গায়কোয়াড় নামে তাঁর প্রেমিক গোটা ঘটনা ধামাচাপা দিতে প্রভাব খাটাচ্ছে৷ সেই কারণেই সামাজিক মাধ্যমে গোটা ঘটনা জানাতে তিনি বাধ্য হলেন বলে দাবি করেছেন ওই তরুণী৷ সোশ্যাল মিডিয়ায় নিজের আঘাতের ছবিও পোস্ট করেছেন তিনি৷
advertisement
ওই তরুণীর আরও অভিযোগ, কাসরভাদাভালি থানার পুলিশও চাপে পড়ে সঠিক ভাবে তদন্ত করছে না৷ এমন কি, অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টা মতো গুরুতর ধারায় মামলাও করা হয়নি বলে অভিযোগ ওই তরুণীর৷ পুলিশ অবশ্য তরুণীর দাবি নস্যাৎ করে জানিয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে৷ অভিযুক্ত এবং তার দুই বন্ধুর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (ইচ্ছাকৃত ভাবে আঘাত করা), ২৭৯ (বেপরোয়া গাড়ি চালানো)-র মতো ধারায় মামলা করা হয়েছে৷
advertisement
ওই তরুণীর দাবি অনুযায়ী, ঘটনার দিন ভোর সাড়ে চারটে নাগাদ একটি হোটেলে তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করতে যান তিনি৷ কিন্তু সেই সময় ওই যুবক তাঁকে উপেক্ষা করতে শুরু করে৷ এই নিয়ে হোটেলের বাইরে রাস্তার উপরে দু জনের মধ্যে বচসা শুরু হয়৷ তখনই অভিযুক্ত ওই তরুণীকে মারধর করে৷ এর পর ওই তরুণী যখন তাঁর প্রেমিকের গাড়ি থেকে ব্যাগ এবং মোবাইল নিতে যান, তখনই অভিযুক্তের এক বন্ধু গাড়ির ইঞ্জিন চালু করে দেয়৷ যার ফলে ওই তরুণী পড়ে যান৷ এর পরেই তাঁর পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়৷
advertisement
যদিও তরুণীর দাবি উড়িয়ে দিয়েছে অভিযুক্ত যুবক৷ তার পাল্টা দাবি, ওই তরুণী তার বান্ধবী নন এবং ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলেন৷ অশ্বজিতের দাবি, ‘ওই হোটেলে আমাদের একটি পারিবারিক অনুষ্ঠান চলছিল৷ সেখানে মদ্যপ অবস্থায় এসে ও আমাকে বাইরে হাঁটতে যেতে বাধ্য করে৷ আমি আপত্তি করলে ও আমাকে গালিগালাজ করতে শুরু করে৷ আমার বন্ধুরা প্রতিবাদ করতে গেলে ও তাঁদেরও হেনস্থা করে৷ আমার এক বন্ধু গাড়িটি চালু করে যাতে ও পিছিয়ে যায়৷ কিন্তু দুর্ভাগ্যবশত ও রাস্তায় পড়ে যায়৷ তখনই দুর্ঘটনা ঘটে, তবে তা একেবারেই ইচ্ছাকৃত ছিল না৷’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রেমিকাকে গাড়ির চাকায় পিষে দিল উচ্চপদস্থ আমলার ছেলে! মহারাষ্ট্রে মারাত্মক অভিযোগ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement