advertisement

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, খুন নভজোত সিং

Last Updated:
#চন্ডীগড়: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি পঞ্জাবি গায়ক নভজোত সিংকে ৷ ঘটনাস্থনেই মারা যান তিনি ৷ গত রবিবার চন্ডীগড়ের কাছে ডেরাবাসী এলাকায় গুলি করে ২২ বছর বয়সী ওই গায়ককে হত্যা করা হয় ৷ একটি কারখানার কাছ থেকে তাঁর দেহ পাওয়া যায় ৷ গায়কের মৃতদেহ থেকে প্রায় ৫০কিলোমিটার দূরে তাঁর গাড়িটি উদ্ধার হয় ৷
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে তিনি তাঁর মা’কে ফোন করে জানিয়েছিলেন যে, তিনি পাঁচ মিনিটের মধ্যে বাড়ি ফিরছেন ৷ কিন্তু সময় পেরিয়ে মাঝ রাত হয়ে গেলেও তাঁর কোনও খবর না পাওয়ায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন ৷ অনেক খোঁজার পরে কাছের একটি কারখানার খালি প্ল্যান্টে নভজোতের নিথর দেহ দেখতে পান তাঁরা ৷
advertisement
2
advertisement
গায়ক নভজোত সিং ৷
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে জানা যায় যে, গায়ককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে ৷ নভজোতের সঙ্গে গাড়িতে সন্ধে পর্যন্ত এক মহিলা ছিলেন, তবে তার নাম প্রকাশ করতে চায়নি নিহতের আত্মীয় ৷ এই খুনের ঘটনায় প্রেম থেকে সম্পত্তি, সবদিকটাই খতিয়ে দেখছে পুলিশ ৷ নভজ্যোতের গাড়ি থেকে কিছুটা দূরে পাওয়া যায় তিনটি বুলেট শেল ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, খুন নভজোত সিং
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement