advertisement

বাড়িতে ঢুকে BSF জওয়ানকে গুলি করে হত্যা করল সন্ত্রাসবাদীরা

Last Updated:

জম্মু-কাশ্মীরে সেনার বাড়িতে জঙ্গি হামলা ৷ বাড়ি থেকে অপহরণের পর গুলি করে হত্যা করা হয় BSF জওয়ানকে ৷

#শ্রীনগর: জম্মু-কাশ্মীরে সেনার বাড়িতে জঙ্গি হামলা ৷ বাড়ি থেকে অপহরণের পর গুলি করে হত্যা করা হয় BSF জওয়ানকে ৷ বুধবার রাতে তার বাড়িতে হামলা চালায় চারজন সন্ত্রাসবাদী ৷ বিএসএফ-এর ৭৩ তম ব্যাটালিয়নের জওয়ান রামিজ পারে (৩৩) সম্প্রতি ছুটি কাটাতে বাড়িতে এসেছিলেন। ঘটনার দিন বাড়ি থেকে টেনে বের করে তাকে গুলি করে ঝাঁঝরা করে দেয় সন্ত্রাসবাদীরা ৷
পুলিশ জানিয়েছে পারেকে অপহরণ করার লক্ষ্যে সেদিন তার বাড়িতে হানা দেয় সন্ত্রাসবাদীরা ৷ কিন্তু পরিবারের সদস্য ও তার বাধা পেয়ে একাধিক বার গুলি করে হত্যা করে তার ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় জওয়ানের ৷
পারের পরিবারের সদস্যদের উপরেও তারা হামলা চালায় ৷ ঘটনায় আহত হয়েছেন নিহত জওয়ানের বাবা, দই ভাই ও এক আত্মীয়া ৷
advertisement
advertisement
আহত পরিবারের সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা ৷ গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করা হয়েছে সন্ত্রাসবাদীদের খোঁজে ৷ গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে৷
ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি এস পি বৈদ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাড়িতে ঢুকে BSF জওয়ানকে গুলি করে হত্যা করল সন্ত্রাসবাদীরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement