advertisement

Cibil Score: ছাদনাতলায় বর-বউ, বিয়ের প্রস্তুতিও সারা, কিন্তু কেন ভাঙল বিয়ে? মহারাষ্ট্রের ঘটনায় অবাক হবেন আপনিও

Last Updated:

পাত্রের 'সিবিল স্কোর' কম আর তাতেই বেঁকে বসলেন কন্যাপক্ষ, ফলে বিয়েই গেল ভেঙে! এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের মুরতিজপুরে।

আজব কারণে বিয়ে ভাঙল! কারণ জানলে অবাক হবেন আপনিও। (প্রতীকী ছবি)
আজব কারণে বিয়ে ভাঙল! কারণ জানলে অবাক হবেন আপনিও। (প্রতীকী ছবি)
মুম্বই: পাত্রের ‘সিবিল স্কোর’ কম আর তাতেই বেঁকে বসলেন কন্যাপক্ষ, ফলে বিয়েই গেল ভেঙে! এমনই আশ্চর্যজনক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের মুরতিজপুরে। পাত্রের ‘সিবিল স্কোরের’ দৈন্য দশা দেখে শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দেন কন্যাপক্ষের বাড়ির লোকজন।
ঘটনাটি হল, দুইবাড়ির মধ্যে বিয়ের প্রস্তুতি প্রায় পাকা হয়ে গিয়েছিল।
advertisement
কিন্তু, শেষ মুহূর্তে বেঁকে বসেন কন্যাপক্ষের কাকা। পাত্রীর কাকা পাত্রের ‘সিবিল স্কোর’ দেখতে চান। আর তা দেখেই চোখ ছানাবড়া হয়ে যায় তাঁর। পাত্রের রয়েছে বহু জায়গায় লোন ফলে ‘সিবিল স্কোর’ ঠেকেছে তলানিতে। এরপরেই বিষয়টি পরিবারের বাকিদের জানান পাত্রীর কাকা। প্রশ্ন তোলেন ভবিষ্যতে পাত্রের আর্থিক সুরক্ষা নিয়েও।
advertisement
আরও পড়ুন: মোদি ফেরার পরেই দিল্লির শপথগ্রহণ? জমকালো অনুষ্ঠানের প্ল্যান বিজেপির! আমন্ত্রণে কারা কারা?
ফলে, কন্যাপক্ষের বাড়ি থেকে প্রশ্ন তোলা হয় কীভাবে পাত্র আর্থিক ভাবে সংকুলান করে উঠতে পারবে! ফলে বিয়েই ভেঙে যায়।
এই ঘটনা সামনে আসতেই রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগেও নানান কারণে বিয়ে ভাঙার ঘটনা সামনে এসেছে কিন্তু এই ধরনের আজব ঘটনায় বিয়ে ভাঙার ঘটনা হয়ত কিছুটা হলেও বিরল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cibil Score: ছাদনাতলায় বর-বউ, বিয়ের প্রস্তুতিও সারা, কিন্তু কেন ভাঙল বিয়ে? মহারাষ্ট্রের ঘটনায় অবাক হবেন আপনিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement