advertisement

Odhisa Raid: ট্রলি, আলিমারিতে ঠেসেঠুসে রাখা টাকা! ৩০০০০-এর ঘুষের তদন্ত থেকে কোটি কোটি টাকা, সোনা উদ্ধার? ওড়িশায় তুলকালাম

Last Updated:

৩০০০০ হাজার টাকা থেকে কোন সূত্রে এত বিপুল নগদ উদ্ধার? ওড়িশায় তুলকালাম কাণ্ড

থরে থরে সাজানো টাকার বাণ্ডিল
থরে থরে সাজানো টাকার বাণ্ডিল
ভুবনেশ্বর: মাত্র ৩০,০০০ টাকার ঘুষ নিয়ে তদন্ত শুরু করতে গিয়ে বেরিয়ে পড়ল বিরাট বড় কেলেঙ্কারি৷ এটিই মনে হয় ওড়িশার ইতিহাসে সর্বাধিক নগদ এবং সোনা উদ্ধারের ঘটনা৷ গত মঙ্গলবারই কটক থেকে গ্রেফতার হয়েছিলেন এক কয়লা খনির ঊর্ধ্বতন আধিকারিক৷ সেই সূত্রেই তাঁর ভুবনেশ্বরের ফ্ল্যাটে তল্লাশি চালানো হয় বুধবার৷ সেখানে যে দৃশ্য আধিকারিকেরা দেখেন, তা সকলকে চমকে দিতে বাধ্য৷ উদ্ধার হল ৪ কোটির উপরে নগদ টাকা, তার সঙ্গে সোনা এবং সম্পত্তির নথি৷
গত মঙ্গলবার রাতে এক কয়লা ভেন্ডারের কাছ থেকে ৩০, ০০০ টাকা ঘুষ নিচ্ছিলেন কটকের একটি খনির ডেপুটি ডিরেক্টর দেবব্রত মোহান্তি৷ কিন্তু, কুকাজের মাঝেই ধরা পড়ে যান৷
advertisement
ভিজিল্যান্স ডিরেক্টর যশবন্ত জেঠওয়ারের মতে, এই মামলা এখন রাজ্যের ‘ট্র্যাপ’ মামলায় সর্বোচ্চ নগদ বাজেয়াপ্ত করার উদাহরণ।
advertisement
advertisement
আধিকারিকেরা জানিয়েছেন, খনি এলাকা থেকে কয়লা উত্তোলনের অনুমতি এবং ট্রান্সপোর্ট পার্মিশনের জন্য এক লাইসেন্সড ভেন্ডরের কাছ থেকে ঘুষ দাবি করেছিলেন দেবব্রত মোহান্তি৷
ওই ব্যক্তির গ্রেফতারির পরপরই তাঁর ভুবনেশ্বরের ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়৷ ভুবনেশ্বরের পাটিয়ায় শ্রী বিহারের একটি ফ্লাটে তল্লাশি চালায় ওড়িশার ভিজিলেন্স টিম৷
advertisement
তল্লাশি অভিযানের সময় আলমারি এবং ট্রলি ব্যাগে ঠাসা অবস্থায় উদ্ধার হয় প্রায় ৪ কোটি টাকা৷ ওই ব্যক্তির অফিসের ড্রয়ার থেকেও দেড় লাখ টাকা উদ্ধার হয়েছে৷
তল্লাশির সময়, আধিকারিকেরা মোহান্তির সাথে সম্পর্কিত অন্যান্য সম্পদও খুঁজে পেয়েছেন। এর মধ্যে রয়েছে ভুবনেশ্বরের পাহালায় একটি দ্বিতল বাড়ি এবং প্রায় ১৩০ গ্রাম সোনা। ভিজিল্যান্স দল এখন নগদ এবং সম্পদের উৎস পরীক্ষা করছে এবং খনির অনুমতি এবং কার্যক্রমে অন্যান্য অনিয়মের সঙ্গে এর যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Odhisa Raid: ট্রলি, আলিমারিতে ঠেসেঠুসে রাখা টাকা! ৩০০০০-এর ঘুষের তদন্ত থেকে কোটি কোটি টাকা, সোনা উদ্ধার? ওড়িশায় তুলকালাম
Next Article
advertisement
PM Modi in Israel: 'সন্ত্রাসবাদের কোনও অজুহাত হয় না!' ৭ অক্টোবরের হামলার নিন্দা, ইজরায়েলের পাশে থাকার দৃঢ় বার্তা মোদির
'সন্ত্রাসবাদের কোনও অজুহাত হয় না!' ৭/১০ হামলার নিন্দা, ইজরায়েলের পাশে থাকার বার্তা মোদির
  • ইজরায়েলের সংসদে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জোরাল বার্তা মোদির৷

  • সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইজরায়েলের পাশে ভারত, জানালেন প্রধানমন্ত্রী৷

  • ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার নিন্দা মোদির৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement