advertisement

Tiljala Incident Update: রাত আড়াইটের সময় পালানোর চেষ্টা, ঠিক সময়ে পুলিশি অভিযান, ধৃত তিলজলা-কাণ্ডের মূল অভিযুক্ত

Last Updated:

তিলজলা গুলি কাণ্ডে উদ্ধার হয়েছে একটি দেশীয় পিস্তল, গুলি এবং ম্যাগাজিন৷ আজ তোলা হবে শিয়ালদহ আদালতে৷

তিলজলা কাণ্ডে ধৃত৷
তিলজলা কাণ্ডে ধৃত৷
কলকাতা: তিলজলায় গুলি কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত মহম্মদ আরশাদ ওরফে সলমন ৷ মহম্মদ আরশাদ ওরফে সলমন ওরফে নাটা সালমান ও মহম্মদ আনোয়ার গ্রেফতার করা হয়েছে তিলজলা গুলি কাণ্ড মামলায়৷ ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। পুলিশ সূত্রে খবর, বাইরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তের। পুলিশে সূত্রে জানা গিয়েছে, তদন্ত চলাকালীন, নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ভিত্তিতে, মহম্মদ আনোয়ার (৫৭) এবং মহম্মদ আরশাদ উর্দু সলমনের বিরুদ্ধে এফআইআর দায়েক করা হয়েছে৷
ধৃত দুজনকেই, মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ ২নং রেলগেট রিকশা স্ট্যান্ডের কাছ থেকে গ্রেফতার করা হয়৷ সেই সময় তারা পালানোর চেষ্টা করছিল বলে জানা গিয়েছে৷ পুলিশ গোপন সূত্রে সেই খবর পায় এবং অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তল্লাশি চালানোর সময় একটি দেশী পিস্তল; দুটি তাজা কার্তুজ সহ একটি ম্যাগাজিন পাওয়া যায়৷
advertisement
advertisement
ধৃতদের বুধবার শিয়ালদহ আদালতে পেশ করা হবে এবং তাদের হেফাজতে চেয়ে আবেদন করতে পারেন তদন্তকারীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তিলজলার যে এলাকায় গুলি চলেছিল, সেখানে ও সংলগ্ন এলাকায় অনেকদিন ধরেই সিসিটিভি কাজ করে না। এর পিছনেও রয়েছে সলমন ও তার দলবল, অভিযোগ স্থানীয়দের। ঘটনার পর থেকেই অভিযুক্তদের খোঁজ চালাচ্ছিল পুলিশ। আশপাশের এলাকায় চলছিল তল্লাশি।
advertisement
মহম্মদ সলমন কলকাতা ছেড়ে পালানোর পরিকল্পনা করছে জানতে পেরে আরও তৎপর হয় পুলিশ। কলকাতার আশপাশে কোথাও গা-ঢাকা দেওয়ার পরিকল্পনা ছিল অভিযুক্তর। এই ঘটনায় আরও অনেকে যুক্ত বলে অভিযোগ স্থানীয়দের। ধৃতদের জিজ্ঞাসাবাদ করলে বাকিদের খোঁজ মিলবে বলে অনুমান পুলিশের। মোবাইল ট্র্যাক করে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তখনই টের পাওয়া যায় যে কলকাতা থেকে পালানোর পরিকল্পনা করছিল অভিযুক্ত।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Tiljala Incident Update: রাত আড়াইটের সময় পালানোর চেষ্টা, ঠিক সময়ে পুলিশি অভিযান, ধৃত তিলজলা-কাণ্ডের মূল অভিযুক্ত
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement